বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পুনরায় শুরু হয়েছে। এর আগে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই আম্পায়াররা চা বিরতির ঘোষণা দিয়েছিলেন। ওই বিরতির সময়ই বৃষ্টি শুরু হয় এবং পরে আউটফিল্ড শুকাতে প্রায় ৩০ মিনিট সময় ব্যয় হয়। প্রথম দিনেও বৃষ্টির কারণে প্রায় ৫০ মিনিট খেলা বন্ধ ছিল।
বৃহস্পতিবার সকালে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ শেষ পর্যন্ত ২৭২ রানে অলআউট হয়েছে। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করেছে।
উইন্ডিজের ওপেনার জন ক্যাম্পবেল বর্তমানে ৫৩ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন।

















