অনলাইন গণমাধ্যম হিসেবে কার্যক্রম চালানোর পর শিগগিরই ছাপা পত্রিকা নিয়ে বাজারে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘দৈনিক এশিয়া পোস্ট’। নতুন এই ছাপা সংস্করণের কার্যক্রম পরিচালনার জন্য ছয়টি ভিন্ন বিভাগে মোট ৬২ জন পরিশ্রমী ও উদ্যমী কর্মী নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সংবাদ মাধ্যমটির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত অনলাইন ফরম পূরণের মাধ্যমে প্রার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে। সরাসরি বা ডাকযোগে পাঠানো কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। ছাপা সংস্করণের জন্য ছয় বিভাগে মোট ৬২ জন জনবল নিয়োগ দেবে গণমাধ্যমটি।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি জনবল নেওয়া হবে রিপোর্টিং বিভাগে। এই বিভাগে মোট ২৫ জন সংবাদকর্মী নিয়োগ পাবেন। এর মধ্যে রাজনীতি, বাণিজ্য, অপরাধ, দুদক, এনবিআর ও সচিবালয়সহ বিভিন্ন বিটে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ৫ জন সিনিয়র রিপোর্টার, ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ১৫ জন স্টাফ রিপোর্টার এবং ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা রয়েছে এমন ৫ জন জুনিয়র রিপোর্টার পদে সুযোগ পাবেন। ২০ জন জনবলের বিজ্ঞপ্তিতে রয়েছে-সিনিয়র রিপোর্টার ৫ জন (রাজনীতি, বাণিজ্য, অপরাধ, দুদক, এনবিআর ও সচিবালয়সহ বিভিন্ন বিটে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা), স্টাফ রিপোর্টার ১৫ জন (অভিজ্ঞতা ৫ থেকে ৭ বছর) এবং জুনিয়র রিপোর্টার ৫ জন।
সম্পাদনা বিভাগে চারটি ক্যাটাগরিতে মোট ১৮ জন কর্মী নেওয়া হবে। পদগুলোর মধ্যে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতায় ২ জন কপি এডিটর, ৫ বছরের অভিজ্ঞতায় ৪ জন সিনিয়র সাব-এডিটর, ৩ বছরের অভিজ্ঞতায় ৭ জন সাব-এডিটর এবং ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতায় ৫ জন সম্পাদনা সহকারী হিসেবে নিয়োগ পাবেন। এছাড়া গ্রাফিক্স বিভাগে দুই পদে মোট ৬ জন নেওয়া হবে; যেখানে হেড অব গ্রাফিক্স পদের জন্য প্রিন্ট মিডিয়ায় ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা এবং সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার পদের জন্য ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। সম্পাদনা বিভাগ সম্পাদনা বিভাগে চার ক্যাটাগরিতে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
অন্যান্য বিভাগের মধ্যে মার্কেটিং বা সেলসে কমপক্ষে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতায় ১ জন জেনারেল ম্যানেজার এবং ৩ বছরের অভিজ্ঞতায় ৫ জন মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি সার্কুলেশন বিভাগের জন্য ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতায় ১ জন সার্কুলেশন ম্যানেজার নেওয়া হবে। এছাড়া গবেষণা বিভাগে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতায় ১ জন হেড অব রিসার্চ এবং ২ বছরের অভিজ্ঞতায় ৫ জন রিসার্চ এক্সিকিউটিভ নিয়োগ পাবেন। সব পদের জন্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে এবং প্রার্থীর যোগ্যতা অনুযায়ী ওয়েজ বোর্ড সাপেক্ষে বেতন-ভাতা নির্ধারণ করা হবে।

















