দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড তাদের ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন বিভাগে লোকবল নিয়োগের ঘোষণা দিয়েছে।
কোম্পানিটি ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আগ্রহী নারী ও পুরুষ উভয়ই এ পদের জন্য আবেদন করতে পারবেন।
নিয়োগের বিস্তারিত তথ্য
- বিভাগ: ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন
- পদসংখ্যা: অনির্ধারিত
- শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং বিষয়ে বিবিএ
- অভিজ্ঞতা: ন্যূনতম এক বছর। তবে নতুনদের আবেদনের সুযোগও রয়েছে।
- বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর
- চাকরির ধরন: ফুলটাইম অফিসভিত্তিক
- কর্মস্থল: ঢাকা
নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এছাড়াও কোম্পানির নীতিমালা অনুযায়ী যাতায়াত ও চিকিৎসা ভাতা, মোবাইল বিল, উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, প্রফিট শেয়ারিং, গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পাওয়া যাবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য প্রার্থীরা কোম্পানির ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট বা বিজ্ঞপ্তির নির্ধারিত লিঙ্কে যোগাযোগ করতে পারেন।
- এক নজরে এসিআই মোটরস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
- কর্মক্ষেত্র: অফিস।
- বেতন: আলোচনা সাপেক্ষে।

















