আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) তাদের প্রতিষ্ঠানে চিকিৎসক নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।
ঢাকা (মহাখালী) অফিসে চুক্তিভিত্তিক এই নিয়োগে কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি।
এক নজরে নিয়োগের বিস্তারিত তথ্য
- পদের নাম: চিকিৎসক
- মাসিক বেতন: ৯৬,১২০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি এবং এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন। শিশুরোগবিদ্যা, মেডিসিন বা জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- অভিজ্ঞতা: কমপক্ষে তিন বছর।
- আবেদন প্রক্রিয়া: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবেন।
- আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর, ২০২৬।
পদটিতে কাজের ধরন চুক্তিভিত্তিক এবং কর্মক্ষেত্র অফিস হিসেবে নির্ধারিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আইসিডিডিআরবি-এর ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত তথ্য যাচাই ও আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
- পদসংখ্যা: অনির্ধারিত।
- বয়স: উল্লেখ নেই।

















