যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই নিজের প্রতিরক্ষা সক্ষমতার নতুন মাইলফলক স্পর্শ করল ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স মঙ্গলবার, ১০ নভেম্বর, তাদের একটি নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। এই স্থাপনাটির উদ্বোধনী কার্যক্রমের ভিডিও চিত্রও প্রকাশ করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক সব উৎক্ষেপণযান বা লঞ্চার প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি উপস্থিত ছিলেন। তারা মাটির গভীরে অবস্থিত এই বিশাল ক্ষেপণাস্ত্র ইউনিট ও লঞ্চারগুলোর যুদ্ধপ্রস্তুতি এবং অভিযান পরিচালনার সক্ষমতা পর্যবেক্ষণ করেন। জেনারেল আলী আবদুল্লাহি এ সময় হুশিয়ারি দিয়ে বলেন, মাটির গভীরে সংরক্ষিত ও উৎপাদিত এসব উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র যেকোনো যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে অবাক করে দেওয়ার মতো সক্ষমতা রাখে।
এর আগে ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন যে, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীসহ একাধিক সামরিক সক্ষমতা তুলে ধরা হবে। মূলত ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনব্যবস্থাকে ভূপৃষ্ঠের স্থাপনা থেকে মাটির গভীরে সরিয়ে নেওয়ার কাজ দ্রুতগতিতে সম্পন্ন করেছে আইআরজিসি। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই ভূগর্ভস্থ অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে তীব্র বোমাবর্ষণের মুখেও অস্ত্রের উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থা সচল রাখা সম্ভব হয়। শুধু অস্ত্র সংরক্ষণের জন্য নয়, মাটির অনেক গভীরে ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্যও বিশেষ অবকাঠামো গড়ে তোলা হয়েছে। গোলাবর্ষণের মধ্যেও যুদ্ধ পরিচালনা: শত্রুপক্ষের তীব্র থেকে তীব্রতর গোলাবর্ষণ বা বোমাবর্ষণের মুখেও স্বল্প ও দূরপাল্লার হালকা এবং ভারী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অবিচল গতিতে অভিযান চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে। নমনীয় যুদ্ধকালীন উৎপাদন: প্রচণ্ড বোমাবর্ষণের মধ্যেও যাতে অস্ত্র উৎপাদন ব্যাহত না হয়, সেজন্য এমন একটি নমনীয় উৎপাদনকাঠামো তৈরি করা হয়েছে যা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও চালু রাখা সম্ভব।
এক সংবাদ সম্মেলনে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি তাদের অর্জিত ১০টি বড় সামরিক সাফল্যের তালিকা তুলে ধরেন।
তিনি জানান, ইরান এখন আর অস্ত্র আমদানিকারক দেশ নয়, বরং তারা নিজস্ব বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে সামরিক সরঞ্জামে স্বাবলম্বী হয়েছে।
স্থানীয় গবেষণাগার ও শিল্পের সমন্বয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘শহীদ-১৩৬’ ড্রোন এখন ব্যাপক আকারে উৎপাদিত হচ্ছে, যা আন্তর্জাতিক পর্যায়েও সমাদৃত। এছাড়া ‘আরমান’ ক্ষেপণাস্ত্র, ‘৩৫৮’ ড্রোন এবং ‘তৃতীয় খোরদাদ’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে বিদেশে রপ্তানি করছে ইরান। মঙ্গলবারের এই আয়োজন সেই ঘোষণার ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে। ব্যাপক উৎপাদন ও রপ্তানি: নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘শহীদ-১৩৬’ ড্রোন শিল্প পর্যায়ে বিপুল পরিমাণে উৎপাদন করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ অনুকরণ করতে বাধ্য হয়েছে।
মোহেব্বির দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সাম্প্রতিক উত্তেজনা চলাকালীন ইরান একাই প্রায় ২৬০টি শত্রু আকাশযান প্রতিহত ও ধ্বংস করেছে। এর মধ্যে এফ-৩৫, এফ-১৬, এফ-৫ ও এফ-১৮ যুদ্ধবিমানসহ এমকিউ-১, আরকিউ-৪ এবং অরবিটারের মতো অত্যাধুনিক ড্রোন রয়েছে। তার ভাষ্যমতে, বিদেশি যন্ত্রাংশ বা ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’-এর ওপর নির্ভর না করেই নিজস্ব ঘরানার শক্তিশালী সামরিক প্রযুক্তিকাঠামো গড়ে তুলেছে তেহরান।
নতুন এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ‘স্টিলেথ’ বা রাডার-অদৃশ্য হওয়ার সক্ষমতা যুক্ত করা হয়েছে। এর ফলে শত্রুর থাড (THAAD) বা প্যাট্রিয়টের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিং সেন্টারের সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিরক্ষাব্যবস্থা যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে সক্ষম। স্টিলেথ ও রাডার-অদৃশ্য প্রযুক্তি: রাডার ক্রস-সেকশন (আরসিএস) নাটকীয়ভাবে হ্রাস করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে রাডারে অদৃশ্য রাখার বা স্টিলেথ প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
ভবিষ্যৎ সামরিক সক্ষমতা নিয়ে মোহেব্বি স্পষ্ট ইঙ্গিত দেন যে, শত্রুপক্ষ যদি তৃতীয় দফায় কোনো সামরিক ভুল করে বা সংঘাত বাড়াতে চায়, তবে বিশ্বকে চমকে দেওয়ার মতো নতুন প্রযুক্তির ব্যবহার দেখা যাবে। এদিকে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরে নৌযানের নিরাপত্তা ঝুঁকি এবং বৈশ্বিক ভূ-রাজনীতির টানাপোড়েনের মধ্যে ইরানের এই নতুন সামরিক স্থাপনা ওয়াশিংটন ও তেল আবিবের কৌশলগত উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞান ও শিল্পের সমন্বয়: দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণাগার এবং শিল্পপ্রতিষ্ঠানের সাথে সামরিক কাঠামোর সরাসরি সমন্বয় ঘটিয়ে অস্ত্র প্রযুক্তির বিকাশ ত্বরান্বিত করা হয়েছে। ভবিষ্যতের চমকপ্রদ প্রযুক্তি: মোহেব্বি গোপন রাখা কিছু নতুন সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, শত্রুপক্ষ যদি ‘তৃতীয় ধাপে’ কোনো সামরিক ভুল করে বা সংঘাত বাড়ায়, তবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া সেসব নতুন প্রযুক্তি সামনে আনা হবে।

















