কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি ৮টি ভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৯৭ জনকে নিয়োগ প্রদান করবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্যমতে, নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ৩৯ জন নেওয়া হবে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ জন নেওয়া হবে অফিস সহায়ক পদে। এ ছাড়া অফিস সহায়ক পদে ৩৮ জন, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে ৯ জন, মাঠ ও বাজার পরিদর্শক পদে ৫ জন এবং হিসাবরক্ষক পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে।
পদের নাম, পদসংখ্যা ও বেতন স্কেল
- মাঠ ও বাজার পরিদর্শক: ৫টি পদ, বেতন স্কেল ২৪,৩০০-৫৯,৭০০ টাকা (গ্রেড-১২)।
- সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ৯টি পদ, বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
- কম্পিউটার অপারেটর: ১টি পদ, বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
- হিসাবরক্ষক: ৩টি পদ, বেতন স্কেল ২৩, ৫০০-৫৬,৯০০ টাকা (গ্রেড-১৪)।
- গাড়িচালক (ভারী): ১টি পদ, বেতন স্কেল ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)।
- অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩৯টি পদ, বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
- ক্যাশিয়ার: ১টি পদ, বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
- অফিস সহায়ক: ৩৮টি পদ, বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
বয়সসীমা ও আবেদন নির্দেশিকা
প্রার্থীদের বয়স আগামী ১-১১-২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ৫ নম্বর ক্রমিকে বর্ণিত গাড়িচালক (ভারী) পদের চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে।
আবেদন ও ফি প্রদান পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। পদের ধরন অনুযায়ী পরীক্ষার ফি ও টেলিটক চার্জসহ সর্বমোট ৫৬ টাকা থেকে ১৬৮ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- আবেদন কার্যক্রম শুরু: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা।
- আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ০৪:০০ টা।
নিয়োগ সম্পর্কিত যেকোনো বিস্তারিত তথ্য ও নির্দেশনা কৃষি বিপণন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

















