ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের নেতিবাচক প্রভাবে কাতার বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবে এই পরিস্থিতি কাটিয়ে আগামী ২০২৭ সালের শুরুর দিকে দেশটির অর্থনীতি আবারও ইতিবাচক ধারায় ফিরতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়লেও আগামী ২০২৭ সালের মধ্যেই ঘুরে দাঁড়াতে পারে কাতারের অর্থনীতি। যুদ্ধের কারণে সৃষ্ট অচলাবস্থা কেটে যাওয়ার জন্য তাদের পক্ষে দীর্ঘদিন অপেক্ষা করা সম্ভব নয়।
মিডল ইস্ট কাউন্সিল ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের ফেলো শেখা আলানুদ বিনতে হামাদ আল থানি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই পূর্বাভাস দিয়েছেন। তিনি জানান, যুদ্ধের কারণে কাতারের রাজস্ব আয় ৪২ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। একই সময় দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে প্রায় ১৪ শতাংশ সংকোচন পরিলক্ষিত হয়েছে, যা দেশটির আমির শুরা কাউন্সিলের বৈঠকেও উত্থাপন করেছেন। দেশটির আমিরও শুরা কাউন্সিলের এক বৈঠকে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বিষয়টি খোলাখুলিভাবে তুলে ধরেছেন।
বিশ্লেষক শেখা আলানুদ মনে করেন, বর্তমান অর্থনৈতিক মন্দা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। তার মতে, ২০২৭ সালের শুরুতেই দেশটির অর্থনীতি উদ্বৃত্ত অবস্থায় ফিরে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে এই লক্ষ্য অর্জনে জ্বালানি সরবরাহ ব্যবস্থা এক বড় বাধা হিসেবে সামনে এসেছে। বিশেষ করে ইউরোপের দেশগুলো তীব্র শীতের কথা মাথায় রেখে জ্বালানির বিকল্প উৎস নিশ্চিত করতে তৎপর, যা বর্তমান বাজারের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে।
জ্বালানি খাতের এই অস্থিরতা ও ইউরোপীয় ক্রেতাদের বিকল্প উৎসের দিকে ঝুঁকে পড়া কাতারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ইতিমধ্যে পোল্যান্ডের মতো দেশ কাতারের সঙ্গে পূর্বনির্ধারিত চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। সামগ্রিকভাবে, জ্বালানি বাজারের অস্থিরতা ও যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে কাতারের কৌশলগত পুনরুদ্ধার পরিকল্পনা কতটা সফল হয়, এখন সেটাই দেখার বিষয়।
















