বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার তাদের ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্সপেকশন বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে।
প্রতিষ্ঠানটি সিনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ পদে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। নিয়োগপ্রাপ্তরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা উপভোগ করবেন।
চাকরির সংক্ষিপ্ত বিবরণ ও যোগ্যতা
- পদ: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ (ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্সপেকশন)।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে; এম.কম বা এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ থেকে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- অন্যান্য দক্ষতা: মাইক্রোসফট অফিস (এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট) পরিচালনায় পারদর্শী এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এভিয়েশন শিল্পে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।
- বয়সসীমা: ২৫ থেকে ৩৮ বছর।
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী টি/এ, বিমা, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার এবং বছরে দুটি উৎসব বোনাস প্রদান করা হবে। সেই সঙ্গে প্রভিডেন্ট ফান্ড ও প্রতি বছর বেতন বৃদ্ধির ইনক্রিমেন্ট সুবিধা পাওয়া যাবে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
নিয়োগ বিজ্ঞপ্তিটি ১১ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে ও নিয়ম মেনে আবেদন করতে হবে।
- প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার।
- পদ সংখ্যা: ১টি।
- চাকরির ধরন: ফুলটাইম।
- কর্মক্ষেত্র: অফিসে।
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
- কর্মস্থল: যেকোনো জায়গায়।

















