ভোলার চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশ্রামকক্ষে দুই নারীকে নিয়ে আপত্তিকর পরিস্থিতির অভিযোগে দপ্তরি কাম নৈশপ্রহরী শ্যামল চন্দ্র দাসের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। বিদ্যালয় চলাকালীন সময়ে অফিস কক্ষের এই অপব্যবহার নিয়ে এলাকায় তীব্র সমালোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটে গত রোববার দুপুরে। ওইদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন নামাজ পড়ার জন্য মসজিদে গেলে এই সুযোগে নৈশপ্রহরী শ্যামল চন্দ্র দাস দুইজন অজ্ঞাতপরিচয় নারীকে বিশ্রামকক্ষে নিয়ে আসেন। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন বিদ্যালয়ে এসে প্রতিবাদ জানালে ওই কর্মচারী ও নারীরা দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে বিদ্যালয় চলাকালে প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন নামাজ পড়তে মসজিদে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন বিদ্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ওই কর্মচারী ও দুই নারী সেখান থেকে চলে যান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ঘটনার দিনই প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ওই কর্মচারী বর্তমানে আত্মগোপনে রয়েছেন। প্রধান শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা আদেশে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর কারণে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ওই নৈশপ্রহরীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ফলে এ বিষয়েও তার বক্তব্য নেওয়া যায়নি।

















