দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার লালমনিরহাটের মহেন্দ্রনগরে আয়োজিত এক জনসভায় তিনি স্পষ্ট করেন যে, জননিরাপত্তা নিশ্চিতে সরকার এখন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, ‘আর না অনেক হয়েছে, এখন কঠোরভাবে দমন করা হবে এবং মানুষ হত্যার প্রতিটি ঘটনার জবাব দেওয়া হবে।’
তারেক রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল দীর্ঘ ১৬ বছর জোরপূর্বক ক্ষমতায় থেকে দেশ শাসন করেছে। এই সময়ে দলটি দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে তারা বিদেশে পালিয়ে যায়। তিনি আরও বলেন, পলাতক সেই গোষ্ঠীটি এখন ভারত থেকে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এই দেশের প্রতি কোনো মমত্ববোধ নেই বরং তারা আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নিতে চায়।
প্রধানমন্ত্রী ২৪-এর আন্দোলনের পক্ষের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, পলাতক চক্রটি ১৪ শত মানুষকে হত্যার পর পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে। তাই তাদের প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের সাধারণ মানুষ গুম ও পতিত স্বৈরাচারের আগুন সন্ত্রাস কিংবা ভোট ডাকাতের রাজনীতি আর দেখতে চায় না। সরকার বর্তমান মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে, অথচ একটি গোষ্ঠী প্রবাসে বসে দেশের ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পলাতকরা ১৪ শত মানুষ হত্যা করে আবার আসার চেষ্টা করছে।

















