বলিউড ও আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক দীর্ঘদিনের। কখনো সিনেমা প্রযোজনার আড়ালে কালো টাকার ব্যবহার, আবার কখনো কুখ্যাত ডনদের সঙ্গে শিল্পীদের ঘনিষ্ঠতা শিরোনাম হয়েছে বারবার। এমনই একটি আলোচিত অধ্যায় অভিনেত্রী সোনা ও চোরাকারবারি হাজি মাস্তানের দাম্পত্য জীবন। সত্তরের দশকে বলিউডের সঙ্গে যুক্ত সোনা নিজের অভিনয়ের চেয়ে বেশি আলোচিত হয়েছিলেন মাস্তানের স্ত্রী হিসেবেই। সত্তরের দশকে বলিউডে যখন নতুন নতুন অভিনেত্রীর আগমন ঘটছে, তখন তিনিও নিজের জায়গা তৈরির চেষ্টা করছিলেন। বলিউডের একাধিক অভিনেতা ও নির্মাতার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে শাহরুখ–আমিরদের কী হয়েছিল। তাঁর পালিত ছেলে সুন্দর শেখর সিনেমাটির প্রদর্শনী ঠেকানোর চেষ্টা করেন।
কথিত আছে, অভিনেত্রী মধুবালার সঙ্গে সোনার চেহারার দারুণ মিল ছিল। মধুবালার ভক্ত ছিলেন হাজি মাস্তান। সিনেমার পর্দায় সোনাকে দেখার পর তাঁর মনে হয়েছিল যেন মধুবালাকেই দেখছেন, আর সেই মুগ্ধতা থেকেই তিনি সোনাকে বিয়ের সিদ্ধান্ত নেন। পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। ধীরে ধীরে সেই ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। একসময় সেই জগতের সঙ্গেই পরিচয় ঘটে সোনার। মধুবালার সঙ্গে চেহারার মিল তাঁকে পরিচিতি দিয়েছিল ঠিকই, কিন্তু সেই পরিচিতি দীর্ঘস্থায়ী জনপ্রিয়তায় রূপ নেয়নি।
১৯২৬ সালের ১ মার্চ তামিলনাড়ুর পানাইকুলামে হাজি মাস্তানের জন্ম। তাঁর আসল নাম মাস্তান হায়দার মির্জা। শৈশবে বাবার সঙ্গে মুম্বাইয়ে এসে অভাবের সংসারে সাইকেল মেরামতের দোকানে কাজ করতেন তিনি। ১৯৪৪ সালে মুম্বাই বন্দরে পণ্য খালাসের শ্রমিক হিসেবে ক্যারিয়ার শুরু করেন মাস্তান। বন্দরে কাজ করার সুবাদে আমদানি-রপ্তানির কৌশল রপ্ত করে চোরাচালানের জগতে প্রবেশ করেন তিনি।
পঞ্চাশের দশকের মাঝামাঝি সময়ে সুকুর নারায়ণ বাখিয়া নামের এক চোরাকারবারির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁর। দুবাই ও এডেন থেকে স্বর্ণ ও ইলেকট্রনিক পণ্য পাচার করে তিনি বিপুল সম্পদের মালিক হন এবং ষাটের দশকে হয়ে ওঠেন মুম্বাইয়ের অপরাধজগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। সে সময় বিদেশ থেকে সোনা, রুপা ও ইলেকট্রনিক পণ্য আনার ওপর উচ্চ শুল্ক থাকায় চোরাচালানের বড় বাজার তৈরি হয়েছিল।
অন্যান্য অপরাধীদের চেয়ে হাজি মাস্তান ছিলেন আলাদা। দামি পোশাক, বিলাসবহুল গাড়ি আর বলিউড তারকাদের সঙ্গে নিয়মিত মেলামেশা ছিল তাঁর স্বভাব। রাজ কাপুর, দিলীপ কুমার ও ধর্মেন্দ্রর মতো বড় তারকাদের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ছিল। মুম্বাইয়ের ওয়ার্ডেন রোডে ছিল তাঁর বিলাসবহুল বাড়ি, যেখানে নিয়মিত চলচ্চিত্র জগতের মানুষের আনাগোনা চলত। রাজ কাপুর, দিলীপ কুমার, ধর্মেন্দ্র, ফিরোজ খান ও সঞ্জীব কুমারের মতো তারকাদের সঙ্গে তাঁর পরিচিতির কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সেখানে চলচ্চিত্রজগতের মানুষের যাতায়াত ছিল।
সোনার আসল নাম ছিল শাহজাহান বেগম।
মধুবালার সঙ্গে সাদৃশ্য থাকায় তিনি শুরু থেকেই নজর কাড়েন।
মাস্তান চেয়েছিলেন সোনাকে বড় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করতে। তিনি নিজের টাকায় সোনাকে নিয়ে সিনেমা প্রযোজনার উদ্যোগ নেন এবং নির্মাতাদের কাছে সোনার জন্য কাজ চাইতেন। রাজ খোসলার ‘কাচ্চে ধাগে’, ‘বদনাম ফরিশতে’ ও ‘মীনা কুমারী কি অমর কাহানি’ সিনেমায় অভিনয় করলেও অভিনেত্রী হিসেবে সোনা বড় সাফল্য পাননি। অভিনয়জগতে তিনি পরিচিতি পান সোনা নামে।
২০১০ সালের জুলাই মাসে এক সাক্ষাৎকারে সোনা স্পষ্ট করেছিলেন যে, বিয়ের আগে তাঁদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। ১৯৮৪ সালে তাঁদের বিয়ে হয়। মাস্তানের জীবনে সোনাই প্রথম স্ত্রী ছিলেন না; সুপ্রভী নামের এক স্ত্রীর মৃত্যুর পর তিনি সোনাকে বিয়ে করেন। সোনা জানান, মাস্তান সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং তাঁর সম্মতিক্রমেই সেই বিয়ে সম্পন্ন হয়। বিশেষ করে বিয়ের আগের সম্পর্ক নিয়ে সিনেমায় যে ধরনের দৃশ্য দেখানো হয়েছিল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
২০১০ সালে মুক্তি পায় পরিচালক মিলন লুথরিয়ার সিনেমা ‘ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই’। এই সিনেমার সুলতান মির্জা চরিত্রটি হাজি মাস্তানের আদলে এবং কঙ্গনা রনৌতের রেহানা চরিত্রটি সোনার জীবন থেকে অনুপ্রাণিত ছিল। সিনেমাটিতে তাঁদের সম্পর্ককে যেভাবে প্রেমের মোড়কে দেখানো হয়েছিল, তাতে সোনা অত্যন্ত ক্ষুব্ধ হন। নায়িকা বানাতে চেয়েছিলেন, কিন্তু সফল হননি সোনার প্রতি হাজি মাস্তানের আগ্রহ শুধু বিয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। কিন্তু অর্থ ও প্রভাব থাকা সত্ত্বেও সোনার অভিনয়জীবন খুব একটা এগোয়নি। অজয় দেবগন, ইমরান হাশমি ও কঙ্গনা রনৌত অভিনীত সিনেমাটিতে হাজি মাস্তানের জীবনের নানা উপাদান ব্যবহার করা হয়েছিল। কঙ্গনা তাঁর চরিত্রের প্রস্তুতির জন্য সোনার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন।
সোনা দাবি করেছিলেন, বাস্তবের সঙ্গে মিল না রেখে সিনেমাটিতে কাল্পনিক প্রেমের গল্প তৈরি করা হয়েছে। তিনি সিনেমাটি মুক্তির আগে দেখার দাবি জানান এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়, তবে শেষ পর্যন্ত কিছু সতর্কতামূলক বার্তা যোগ করে সিনেমাটি মুক্তি পায়। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছিলেন। সিনেমার গল্পে বাস্তবের কিছু ঘটনা থাকলেও সবকিছু হুবহু তুলে ধরা হয়নি।
হাজি মাস্তান ১৯৯৪ সালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। জীবনের শেষ দিকে তিনি রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন। স্বামী মারা যাওয়ার পর প্রায় দুই দশক বেঁচে ছিলেন সোনা। ২০১৪ সালের আগস্ট মাসে তাঁর মৃত্যু হয়। অভিনয়ের চেয়েও হাজি মাস্তানের স্ত্রী হিসেবেই তাঁদের এই আলোচিত সম্পর্ক ইতিহাসে জায়গা করে নিয়েছে। এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

















