ভারতের কেরালা রাজ্যের কোচি শহরে এক চিকিৎসককে মারধর এবং প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি মূল্যের মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগে মালয়ালম সিনেমার জনপ্রিয় অভিনেতা বিবিন পেরুমপল্লি ও অভিনেত্রী অতুল্য চন্দ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাঁদের সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মোট ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অ্যাপার্টমেন্টে পৌঁছে তিনি দেখতে পান, সেখানে প্রায় ১২ জন অপেক্ষা করছেন। ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত অভিনেতা রাসেল।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ২ নভেম্বর কোচির ভিট্টিলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে। ৪১ বছর বয়সী ভুক্তভোগী চিকিৎসকের অভিযোগ, অতুল্য চন্দ্র তাঁকে ফোন করে জানান যে তাঁর এক আত্মীয় গুরুতর অসুস্থ এবং জরুরি চিকিৎসার প্রয়োজন। পূর্ব পরিচিত হওয়ায় ওই চিকিৎসক সেখানে পৌঁছালে তাঁকে ঘিরে ধরা হয়। অভিযোগ রয়েছে, অ্যাপার্টমেন্টে যাওয়ার পর উপস্থিত ব্যক্তিরা তাঁকে মাদক প্রয়োগের মাধ্যমে ওই নারীকে যৌন নিপীড়নের মিথ্যে অভিযোগ তোলেন।
চিকিৎসক তার অভিযোগে উল্লেখ করেছেন, অভিনেতা বিবিন পেরুমপল্লি প্রথমে তাঁকে শারীরিকভাবে আঘাত করেন এবং এরপর উপস্থিত অন্যরা তাঁকে মারধর শুরু করেন। এ সময় অভিনেত্রী অতুল্য চন্দ্র তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি প্রদান করেন। ঘটনার একপর্যায়ে চিকিৎসকের কাছে থাকা দুটি মুঠোফোন, একটি স্মার্টঘড়ি এবং ওয়্যারলেস ইয়ারফোন কেড়ে নেওয়া হয়। সেখান থেকে কোনোমতে বেরিয়ে এসে তিনি কোচির কদাভানথ্রা থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলাটির তদন্ত চালাচ্ছে। আসামিদের বিরুদ্ধে বেআইনিভাবে আটকে রাখা, মারধর, অপরাধমূলক ভয় দেখানো ও ডাকাতির মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ বা চিকিৎসকের ওপর এই হামলার পেছনের মূল উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত নয়। ভুক্তভোগীকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে সেখানে ডাকা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না পুলিশ।
গ্রেপ্তারকৃত বিবিন পেরুমপল্লি একজন পরিচিত অভিনেতা ও প্রযোজক। তিনি গত বছর মুক্তি পাওয়া সুপারহিরো সিনেমা ‘লোকাহ: চ্যাপ্টার ১—চন্দ্র’-তে পুলিশের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। এছাড়াও ‘সীতা রামম’, ‘কিং অব কোঠা’ ও ‘ররশাচ’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় রয়েছে। অভিনেত্রী অতুল্য চন্দ্র মালয়ালমসহ দক্ষিণ ভারতীয় বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেছেন, যার মধ্যে ‘ডাইস ইরে’, ‘গানগান্ধর্বন’, ‘ইন্নালে ভারে’ ও ‘উইর’ অন্যতম। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে। অন্য অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

















