৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
গাজীপুর

শ্রীপুরে পোস্টারকাণ্ডের এক মাস পর ইউপি প্রশাসক বদল

news24banglatv.com গাজীপুর ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

প্রায় এক মাস আগে ঘটে যাওয়া পোস্টারকাণ্ডের রেশ না কাটতেই গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মো. মাহবুব আলমকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শ্রীপুর কার্যালয়ের সহকারী প্রকৌশলী এ. এম. নাজমুল আমিন। গত ১৯ সেপ্টেম্বর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১০১ নম্বর ধারার ক্ষমতাবলে নতুন প্রশাসকের কাছে পরিষদের যাবতীয় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

সোমবার দুপুরে নতুন প্রশাসক এ. এম. নাজমুল আমিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরিষদের সার্বিক আর্থিক ও প্রশাসনিক পরিস্থিতির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, সবেমাত্র তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এদিকে, প্রশাসনের পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম ভূঞা বলেন, মাহবুব আলমের অন্য উপজেলায় বদলির আদেশ কার্যকর হওয়ার কারণেই মূলত এই পরিবর্তন এসেছে। পোস্টারকাণ্ডের সঙ্গে এই অব্যাহতি বা নিয়োগের কোনো সংশ্লিষ্টতা নেই এবং ওই ঘটনার বিষয়ে কোনো তদন্তও হয়নি বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট গাজীপুর ইউনিয়ন পরিষদ ভবন ও এর আশপাশের এলাকায় প্রশাসক মো. মাহবুব আলম এবং সংরক্ষিত নারী সদস্য কামরুন্নাহার চন্দনার ছবিসহ আপত্তিকর পোস্টার লাগানো হয়। সেই সময় তাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বিভিন্ন অভিযোগ তোলা হলেও কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। সেই ঘটনায় মাহবুব আলম ও কামরুন্নাহার চন্দনা উভয়েই অভিযোগগুলোকে ভিত্তিহীন, অপপ্রচার ও গভীর ষড়যন্ত্র হিসেবে প্রত্যাখ্যান করেছিলেন।

এদিকে নিজের অব্যাহতির বিষয়ে সাবেক প্রশাসক মাহবুব আলমও একই সুরে কথা বলেছেন। তিনি দাবি করেন, পোস্টারকাণ্ডের সঙ্গে তাকে সরিয়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই। বরং অন্য একটি উপজেলায় বদলির সরকারি আদেশের প্রেক্ষিতেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সরকারি আদেশেও পোস্টারকাণ্ডের কোনো বিষয়ের উল্লেখ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সব খবর
শিরোনাম :
শ্রীপুরে পোস্টারকাণ্ডের এক মাস পর ইউপি প্রশাসক বদল নিউইয়র্ক সফরের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রী তারেক রহমানের রিমান্ডে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও স্ত্রী সিলেটে হামের প্রকোপ অব্যাহত, একদিনে আরও দুই শিশুর মৃত্যু রুয়েটে এমফিল-পিএইচডি ও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ ভারতে পালানোর সময় আটক সুনামগঞ্জের নির্বাচন অফিসের কর্মচারী জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুলের বিরুদ্ধে মামলা শ্রীলঙ্কার চেম্মানিতে বড় খনন অভিযান দুদক কর্মীদের ঝুঁকি ভাতা বৃদ্ধি কাতারের অবকাঠামো ও আবাসন খাতে ৩৮.৫ বিলিয়ন ডলারের মেগা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩ জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী পুরো আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের পথে ট্রাম্প প্রশাসন জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিটিসিএল শ্রমিক নিহত, আহত ১ সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাল কাতার কালিয়াকৈরে মাদ্রাসার নামে অনুদান আত্মসাতের অভিযোগ, বিক্ষোভ জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন, জানালেন ইসি মাছউদ ন্যাম ভবনে সংসদ সদস্যের বাসভবনে রহস্যময় পরিস্থিতি, তদন্তে পুলিশ শ্রীপুরে পোস্টারকাণ্ডের এক মাস পর ইউপি প্রশাসক বদল নিউইয়র্ক সফরের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রী তারেক রহমানের রিমান্ডে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও স্ত্রী সিলেটে হামের প্রকোপ অব্যাহত, একদিনে আরও দুই শিশুর মৃত্যু রুয়েটে এমফিল-পিএইচডি ও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ ভারতে পালানোর সময় আটক সুনামগঞ্জের নির্বাচন অফিসের কর্মচারী জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুলের বিরুদ্ধে মামলা শ্রীলঙ্কার চেম্মানিতে বড় খনন অভিযান দুদক কর্মীদের ঝুঁকি ভাতা বৃদ্ধি কাতারের অবকাঠামো ও আবাসন খাতে ৩৮.৫ বিলিয়ন ডলারের মেগা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩ জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী পুরো আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের পথে ট্রাম্প প্রশাসন জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিটিসিএল শ্রমিক নিহত, আহত ১ সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাল কাতার কালিয়াকৈরে মাদ্রাসার নামে অনুদান আত্মসাতের অভিযোগ, বিক্ষোভ জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন, জানালেন ইসি মাছউদ ন্যাম ভবনে সংসদ সদস্যের বাসভবনে রহস্যময় পরিস্থিতি, তদন্তে পুলিশ