২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

আইনমন্ত্রী |: ফ্যাসিবাদী স্বৈরাচারকে সন্ত্রাসের সুযোগ দেবে না জনগণ

news24banglatv.com জাতীয় ডেস্ক
Follow us Facebook YouTube
শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান উরুগুয়ের কাছে হেরে আলভারেজ ও পাজের জয়রথ থামল আর্জেন্টিনার উরুগুয়ের কাছে হেরে আলভারেজ ও পাজের জয়রথ থামল আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে প্রায় ৪ ঘণ্টা পর সচল আকাশসীমা যুক্তরাষ্ট্রে প্রায় ৪ ঘণ্টা পর সচল আকাশসীমা ব্যানবেইসে ২৭৩ কর্মী নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত ব্যানবেইসে ২৭৩ কর্মী নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত ইস্তাম্বুলে তুরস্ক ও কাতারের মধ্যে প্রতিরক্ষা ও শিক্ষাসহ ৫টি সমঝোতা সই ইস্তাম্বুলে তুরস্ক ও কাতারের মধ্যে প্রতিরক্ষা ও শিক্ষাসহ ৫টি সমঝোতা সই যুক্তরাষ্ট্রে বিমান চলাচল ব্যবস্থা স্বাভাবিক, বিভ্রাটে ব্যাহত হাজারো ফ্লাইট যুক্তরাষ্ট্রে বিমান চলাচল ব্যবস্থা স্বাভাবিক, বিভ্রাটে ব্যাহত হাজারো ফ্লাইট বিজ্ঞানী ও সাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত বিজ্ঞানী ও সাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই
সব খবর

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বোমা হামলা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা কখনোই সফল হবে না। যারা মনে করছেন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে বরণ করে নেওয়া যাবে, তারা এ দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের সচেতন জনগণ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে রাজনীতি কিংবা নতুন কোনো সন্ত্রাসের সুযোগ দেবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকা আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান পলাশ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি।

আইনমন্ত্রী আরও জানান, সাম্প্রতিক বোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এসব নাশকতার পেছনে কারা রয়েছে এবং কীভাবে তারা জড়িত, তা সরকারের কাছে তথ্য-উপাত্ত হিসেবে আছে। তিনি বলেন, কারা সন্ত্রাসের পথ বেছে নিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে, তা দেশের সাধারণ মানুষ এখন খুব ভালোভাবেই প্রত্যক্ষ করছে।

সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, মানুষের আস্থার একটি বড় জায়গা এখন সাংবাদিকতা। কোথাও কোনো হয়রানির শিকার হয়ে বিচার না পেলে মানুষ গণমাধ্যমের দ্বারস্থ হয়। এই আস্থা বজায় রাখার পাশাপাশি অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে, অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাহসের সঙ্গে লিখতে হবে। সরকারের সমালোচনা হলেও তাঁর কোনো আপত্তি নেই, বরং সরকারের ভুল-ত্রুটিগুলো নিরপেক্ষভাবে তুলে ধরার পরামর্শ দেন তিনি।

মন্ত্রী বলেন, গত প্রায় নয় মাসে বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের প্রচলিত সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। রাতারাতি সবকিছু পরিবর্তন সম্ভব নয়, তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতেই এগিয়ে যেতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়ার লক্ষ্যে অপশক্তির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।

এদিকে সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন ২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়ে নতুন প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, তৎকালীন ডিবি কার্যালয়ে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ যখন নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম সেখানে বসে জুস পান করছিলেন। এই দাবির সপক্ষে তাঁর কাছে প্রমাণ ও রেকর্ড রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাশেদ খাঁন আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়ে তিনি একটি ইতিহাস লিপিবদ্ধ করেছেন এবং বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। তিনি আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে এ বিষয়ে স্পষ্ট করার আহ্বান জানিয়ে বলেন, পুকুরপাড়ে বসে জুস পান করার বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন। তিনি প্রশ্ন রাখেন, একাত্তরের ইতিহাস বিকৃতির অভিযোগ তোলা হলেও কেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস তুলে ধরা হচ্ছে না? তাঁর দাবি, সঠিক ইতিহাস লিখলে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠবে।

শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান উরুগুয়ের কাছে হেরে আলভারেজ ও পাজের জয়রথ থামল আর্জেন্টিনার উরুগুয়ের কাছে হেরে আলভারেজ ও পাজের জয়রথ থামল আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে প্রায় ৪ ঘণ্টা পর সচল আকাশসীমা যুক্তরাষ্ট্রে প্রায় ৪ ঘণ্টা পর সচল আকাশসীমা ব্যানবেইসে ২৭৩ কর্মী নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত ব্যানবেইসে ২৭৩ কর্মী নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত ইস্তাম্বুলে তুরস্ক ও কাতারের মধ্যে প্রতিরক্ষা ও শিক্ষাসহ ৫টি সমঝোতা সই ইস্তাম্বুলে তুরস্ক ও কাতারের মধ্যে প্রতিরক্ষা ও শিক্ষাসহ ৫টি সমঝোতা সই যুক্তরাষ্ট্রে বিমান চলাচল ব্যবস্থা স্বাভাবিক, বিভ্রাটে ব্যাহত হাজারো ফ্লাইট যুক্তরাষ্ট্রে বিমান চলাচল ব্যবস্থা স্বাভাবিক, বিভ্রাটে ব্যাহত হাজারো ফ্লাইট বিজ্ঞানী ও সাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত বিজ্ঞানী ও সাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই
সব খবর
শিরোনাম :
শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান উরুগুয়ের কাছে হেরে আলভারেজ ও পাজের জয়রথ থামল আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে প্রায় ৪ ঘণ্টা পর সচল আকাশসীমা ব্যানবেইসে ২৭৩ কর্মী নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত ইস্তাম্বুলে তুরস্ক ও কাতারের মধ্যে প্রতিরক্ষা ও শিক্ষাসহ ৫টি সমঝোতা সই যুক্তরাষ্ট্রে বিমান চলাচল ব্যবস্থা স্বাভাবিক, বিভ্রাটে ব্যাহত হাজারো ফ্লাইট বিজ্ঞানী ও সাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই জিম্বাবুয়েকে উড়িয়ে জয়ে ফিরল বাংলাদেশ নারী ক্রিকেট দল হাসিনাকে ফেরত পাঠানোয় সামরিক বিমান নিয়ে যা বলল ভারত আড়ংয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ, আবেদন চলছে ২০২৭ সালে ঘুরে দাঁড়াতে পারে কাতারের অর্থনীতি: বিশ্লেষকের পূর্বাভাস জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবলে গাইবান্ধার জয় সচেতনতায় ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত তৃণমূল নেতাকর্মীরাই বিএনপির প্রাণ: সুলতান সালাউদ্দিন টুকু যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিতে আস্থা হারাচ্ছে ইউরোপের মানুষ চট্টগ্রাম রুটেও বৈদ্যুতিক ট্রেন চালুর মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান উরুগুয়ের কাছে হেরে আলভারেজ ও পাজের জয়রথ থামল আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে প্রায় ৪ ঘণ্টা পর সচল আকাশসীমা ব্যানবেইসে ২৭৩ কর্মী নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত ইস্তাম্বুলে তুরস্ক ও কাতারের মধ্যে প্রতিরক্ষা ও শিক্ষাসহ ৫টি সমঝোতা সই যুক্তরাষ্ট্রে বিমান চলাচল ব্যবস্থা স্বাভাবিক, বিভ্রাটে ব্যাহত হাজারো ফ্লাইট বিজ্ঞানী ও সাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই জিম্বাবুয়েকে উড়িয়ে জয়ে ফিরল বাংলাদেশ নারী ক্রিকেট দল হাসিনাকে ফেরত পাঠানোয় সামরিক বিমান নিয়ে যা বলল ভারত আড়ংয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ, আবেদন চলছে ২০২৭ সালে ঘুরে দাঁড়াতে পারে কাতারের অর্থনীতি: বিশ্লেষকের পূর্বাভাস জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবলে গাইবান্ধার জয় সচেতনতায় ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত তৃণমূল নেতাকর্মীরাই বিএনপির প্রাণ: সুলতান সালাউদ্দিন টুকু যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিতে আস্থা হারাচ্ছে ইউরোপের মানুষ চট্টগ্রাম রুটেও বৈদ্যুতিক ট্রেন চালুর মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার