২২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইয়েমেন সরকারের সামরিক অভিযানে পূর্ণ সমর্থন সৌদি আরবের

news24banglatv.com আন্তর্জাতিক ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি) এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের চলমান সামরিক অভিযানের প্রতি পুনরায় পূর্ণ সমর্থন ঘোষণা করেছে সৌদি আরব। হুথিদের নিয়ন্ত্রণ থেকে দেশের অবশিষ্ট ভূখণ্ড এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারে ইয়েমেন সরকার যে লড়াই চালিয়ে যাচ্ছে, তাতে রিয়াদ পাশে থাকবে বলে জানিয়েছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত সৌদি মন্ত্রিসভার বৈঠকের পর এই আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়।

সৌদি মন্ত্রিসভার বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ইরান-সমর্থিত হুথি মিলিশিয়া গোষ্ঠী আলোচনার পথ এড়িয়ে বরং সামরিক উত্তেজনার পথ বেছে নিয়েছে। হুথিদের এই কর্মকাণ্ড ইয়েমেনের সাধারণ মানুষের অর্থনৈতিক ও মানবিক দুর্ভোগ আরও প্রকট করে তুলছে। পাশাপাশি, তারা দক্ষিণ লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করে আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি করছে বলে সৌদি কর্তৃপক্ষ মন্তব্য করেছে।

এর আগে গত রোববার ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি হুথিদের দখলে থাকা এলাকা উদ্ধারে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। এরপরই ইয়েমেনের সশস্ত্র বাহিনী রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারে পুরোদমে ‘মুক্তিযুদ্ধ’ শুরু করে। যুদ্ধের বেশ কয়েকটি ফ্রন্টে সরকারি বাহিনী সাফল্যের দাবি করেছে। এর মধ্যে কৌশলগত গুরুত্বসম্পন্ন লোহিত সাগরীয় বন্দরনগরী মোকা পুনর্দখলের বিষয়টি অন্যতম। তীব্র সংঘর্ষ ও বিমান হামলার সহায়তায় শহরটি পুনরুদ্ধার করা হয়েছে বলে সরকারি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

ইয়েমেনি বাহিনীকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুরোপুরি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রিয়াদ ইয়েমেনের পাশে থাকবে।

সব খবর
শিরোনাম :
মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা ও অভিযান অধিকার ও সুযোগের ক্ষেত্রে ধর্ম-বর্ণ বাধা হবে না: প্রধানমন্ত্রী তিন সিটির রাস্তা ও ড্রেন উন্নয়নে ৫ হাজার কোটির নোবেল শান্তি পুরস্কার ২০২৬: ট্রাম্পসহ আলোচনায় যারা দুর্গাপূজায় টানা তিনদিনের সরকারি ছুটি ঘোষণা নাটোরে ২০০২ সালের ঘটনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড লন্ডন ফ্যাশন উইকে মাহিন খানের ‘সুফি কালেকশন’ চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের সুইস নাগরিকের অর্থপাচার মামলার তথ্য চাইলেন ইউএই রাষ্ট্রদূত দিল্লিতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উচ্চপর্যায়ের বৈঠক ঢাবিতে আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি প্রদান ১০২ বছর বয়সে চিরবিদায় অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেইন্ট ডিসেম্বর ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি প্রধান শিশুদের ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করছে: ড. মঈন খান গৃহযুদ্ধ ও পতনের ঝুঁকিতে ইসরাইল, সতর্কবার্তা সিআইএ’র ইয়েমেন সরকারের সামরিক অভিযানে পূর্ণ সমর্থন সৌদি আরবের পঞ্চগড় সীমান্তে পুশ-ইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: সাকুরা সুপারমার্কেট সিলগালা ফ্রিজ ও ইনভার্টারের সঠিক ব্যবহারে কমবে ২০ শতাংশ বিদ্যুৎ চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা ও অভিযান অধিকার ও সুযোগের ক্ষেত্রে ধর্ম-বর্ণ বাধা হবে না: প্রধানমন্ত্রী তিন সিটির রাস্তা ও ড্রেন উন্নয়নে ৫ হাজার কোটির নোবেল শান্তি পুরস্কার ২০২৬: ট্রাম্পসহ আলোচনায় যারা দুর্গাপূজায় টানা তিনদিনের সরকারি ছুটি ঘোষণা নাটোরে ২০০২ সালের ঘটনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড লন্ডন ফ্যাশন উইকে মাহিন খানের ‘সুফি কালেকশন’ চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের সুইস নাগরিকের অর্থপাচার মামলার তথ্য চাইলেন ইউএই রাষ্ট্রদূত দিল্লিতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উচ্চপর্যায়ের বৈঠক ঢাবিতে আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি প্রদান ১০২ বছর বয়সে চিরবিদায় অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেইন্ট ডিসেম্বর ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি প্রধান শিশুদের ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করছে: ড. মঈন খান গৃহযুদ্ধ ও পতনের ঝুঁকিতে ইসরাইল, সতর্কবার্তা সিআইএ’র ইয়েমেন সরকারের সামরিক অভিযানে পূর্ণ সমর্থন সৌদি আরবের পঞ্চগড় সীমান্তে পুশ-ইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: সাকুরা সুপারমার্কেট সিলগালা ফ্রিজ ও ইনভার্টারের সঠিক ব্যবহারে কমবে ২০ শতাংশ বিদ্যুৎ চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী