২২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিক্ষা

ঢাবিতে আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি প্রদান

news24banglatv.com শিক্ষা ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত সাত মেধাবী শিক্ষার্থীকে ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি’ প্রদান করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কারের অর্থ ও বৃত্তির চেক তুলে দেওয়া হয়। এবার দুই শিক্ষার্থীকে গবেষণা পুরস্কার এবং ছয়জনকে গবেষণা বৃত্তি দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন অর্থী নবনীতা ও ফারাহ জাহান শুচি। এছাড়া বৃত্তি পেয়েছেন ফারাহ জাহান শুচি, উসামা রাফিদ, আজরা হুমায়রা, কৌরিত্র পোদ্দার তীর্থ, মোহাম্মদ আল মুকিত এবং মুহাম্মদ মুযযাম্মিল হক। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। আলী রীয়াজ বলেন, বর্তমান বিশ্ব অস্থির ও পরিবর্তনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে ড. আলী রীয়াজ বলেন, গবেষণার ক্ষেত্রে তরুণদের সবচেয়ে বড় হাতিয়ার হলো প্রশ্ন করার সক্ষমতা। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার গণ্ডিতে শিক্ষার্থীদের ‘কেন’ প্রশ্ন করার অভ্যাস বজায় রাখার তাগিদ দেন। তার মতে, প্রশ্ন করার সাহসের পাশাপাশি তা যেন ঔদ্ধত্যে পরিণত না হয়, সেদিকেও সচেতন থাকতে হবে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে যুক্তি দিয়ে তা মোকাবিলা করাই প্রকৃত গবেষকের ধর্ম। এছাড়া বৈশ্বিক অস্থিরতার এই সময়ে তরুণদের বৈশ্বিক ঘটনাপ্রবাহ সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন। সাংবাদিকতার শিক্ষার্থী হিসেবে এই প্রশ্ন করার দায়িত্ব আরো গুরুত্বপূর্ণ। তবে সেই সাহস যেন ঔদ্ধত্যে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যের মতের যৌক্তিকতা বোঝার চেষ্টা করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা বৈশ্বিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রেক্ষাপট নিয়ে ড. রীয়াজ বলেন, কেবল স্বৈরাচারী শাসনের পতন গণতন্ত্রের শেষ কথা নয়; এটি উত্তরণের একটি প্রাথমিক ধাপ মাত্র। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নাগরিক অধিকার নিশ্চিত করা, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা এবং বৈষম্যহীন সমাজ গঠন জরুরি। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, নিপীড়নের বিরুদ্ধে তরুণদের যে সাহসিকতা দেখা গেছে, তা অনুপ্রেরণাদায়ক। এই ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার গুরুদায়িত্ব তরুণদেরই নিতে হবে।

প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে সতর্ক করে তিনি বলেন, প্রযুক্তি যেন কখনোই মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করে, বরং মানুষেরই উচিত প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ রাখা। এ বিষয়ে তরুণদের প্রয়োজনীয় জ্ঞান অর্জন ও অ্যালগরিদম সম্পর্কে সচেতন হতে হবে। নিষ্ক্রিয়তা পরিবর্তন আনে না—এই বার্তা দিয়ে তিনি দেশের ও মানুষের স্বার্থে তরুণদের সর্বদাই কর্মতৎপর থাকার আহ্বান জানান। মুক্তচিন্তা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের অবদান রাখার সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। গবেষণা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও যুক্তিনির্ভর চিন্তাকে গুরুত্ব দিতে হবে। বিশ্বের এক প্রান্তের ঘটনা এখন অন্য প্রান্তের মানুষের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলছে।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পুরস্কার ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, একজন শিক্ষার্থীর সফলতার নেপথ্যে পরিবার ও সমাজের অনেক মানুষের ত্যাগ থাকে; সুনাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠাই হবে তাদের প্রতিদান। সরকারি অর্থায়নের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তিনি বেসরকারি অংশীদারত্ব ও অ্যালামনাইদের সহযোগিতার ওপর জোর দেন। প্রতিটি বিভাগে বড় আকারের ‘এনডাউমেন্ট ফান্ড’ গঠন এবং শিক্ষার্থীদের কল্যাণে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

সব খবর
শিরোনাম :
মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা ও অভিযান অধিকার ও সুযোগের ক্ষেত্রে ধর্ম-বর্ণ বাধা হবে না: প্রধানমন্ত্রী তিন সিটির রাস্তা ও ড্রেন উন্নয়নে ৫ হাজার কোটির নোবেল শান্তি পুরস্কার ২০২৬: ট্রাম্পসহ আলোচনায় যারা দুর্গাপূজায় টানা তিনদিনের সরকারি ছুটি ঘোষণা নাটোরে ২০০২ সালের ঘটনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড লন্ডন ফ্যাশন উইকে মাহিন খানের ‘সুফি কালেকশন’ চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের সুইস নাগরিকের অর্থপাচার মামলার তথ্য চাইলেন ইউএই রাষ্ট্রদূত দিল্লিতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উচ্চপর্যায়ের বৈঠক ঢাবিতে আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি প্রদান ১০২ বছর বয়সে চিরবিদায় অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেইন্ট ডিসেম্বর ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি প্রধান শিশুদের ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করছে: ড. মঈন খান গৃহযুদ্ধ ও পতনের ঝুঁকিতে ইসরাইল, সতর্কবার্তা সিআইএ’র ইয়েমেন সরকারের সামরিক অভিযানে পূর্ণ সমর্থন সৌদি আরবের পঞ্চগড় সীমান্তে পুশ-ইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: সাকুরা সুপারমার্কেট সিলগালা ফ্রিজ ও ইনভার্টারের সঠিক ব্যবহারে কমবে ২০ শতাংশ বিদ্যুৎ চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা ও অভিযান অধিকার ও সুযোগের ক্ষেত্রে ধর্ম-বর্ণ বাধা হবে না: প্রধানমন্ত্রী তিন সিটির রাস্তা ও ড্রেন উন্নয়নে ৫ হাজার কোটির নোবেল শান্তি পুরস্কার ২০২৬: ট্রাম্পসহ আলোচনায় যারা দুর্গাপূজায় টানা তিনদিনের সরকারি ছুটি ঘোষণা নাটোরে ২০০২ সালের ঘটনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড লন্ডন ফ্যাশন উইকে মাহিন খানের ‘সুফি কালেকশন’ চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের সুইস নাগরিকের অর্থপাচার মামলার তথ্য চাইলেন ইউএই রাষ্ট্রদূত দিল্লিতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উচ্চপর্যায়ের বৈঠক ঢাবিতে আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি প্রদান ১০২ বছর বয়সে চিরবিদায় অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেইন্ট ডিসেম্বর ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি প্রধান শিশুদের ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করছে: ড. মঈন খান গৃহযুদ্ধ ও পতনের ঝুঁকিতে ইসরাইল, সতর্কবার্তা সিআইএ’র ইয়েমেন সরকারের সামরিক অভিযানে পূর্ণ সমর্থন সৌদি আরবের পঞ্চগড় সীমান্তে পুশ-ইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: সাকুরা সুপারমার্কেট সিলগালা ফ্রিজ ও ইনভার্টারের সঠিক ব্যবহারে কমবে ২০ শতাংশ বিদ্যুৎ চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী