উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের কাজের অভিজ্ঞতা সহজ ও দ্রুত করতে কি-বোর্ড শর্টকাটের বিকল্প নেই।
প্রতিদিনের কম্পিউটিং সহজ করতে কিছু প্রয়োজনীয় শর্টকাট জেনে রাখা ভালো।
প্রতিদিনের কম্পিউটিংয়ে সময় বাঁচানো ও কাজের গতি বাড়াতে কার্যকর এই শর্টকাটগুলো সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হলো
অত্যাবশ্যকীয় কি-বোর্ড শর্টকাটসমূহ
- Ctrl + A: সব তথ্য বা ফন্ট একসঙ্গে নির্বাচন করা।
- Ctrl + C বা Ctrl + Insert: নির্বাচিত ফাইল বা ছবি কপি করা।
- Ctrl + V বা Shift + Insert: কপি করা বস্তু পেস্ট করা।
- Ctrl + X: কোনো লেখা বা ফাইল কাট করা।
- Ctrl + Z: সর্বশেষ কাজ বাতিল করে আগের অবস্থায় ফেরা।
- Ctrl + Y: বাতিল করা কাজটি পুনরায় ফিরিয়ে আনা।
- Ctrl + N: ফাইল এক্সপ্লোরারে একই পাথে নতুন উইন্ডো খোলা।
- Windows key + F1: বিং সার্চের মাধ্যমে উইন্ডোজ-সংক্রান্ত সহায়তা নেওয়া।
- Alt + F4: চালু থাকা অ্যাপ বা উইন্ডো তাৎক্ষণিক বন্ধ করা।
- Alt + Tab: একাধিক সচল উইন্ডোর মধ্যে দ্রুত যাতায়াত করা।
- Shift + Delete: কোনো ফাইল রিসাইকেল বিনে না পাঠিয়ে স্থায়ীভাবে মুছে ফেলা।
সিনেটের তথ্যানুসারে, এই শর্টকাটগুলো নিয়মিত ব্যবহারের ফলে কম্পিউটারে কাজের দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পায়।
- সূত্র: সিনেট।

















