২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য- প্রযুক্তি

শিশুদের এআই খেলনা কি বন্ধুর পরিবর্তে বড় ঝুঁকি?

news24banglatv.com তথ্য- প্রযুক্তি ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

পাঁচ বছরের শিশুর হাতে থাকা এআই-চালিত খেলনা বর্তমানে শুধু গান গায় না, বরং মানুষের মতো কথোপকথনও করতে পারে। ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত এই খেলনাগুলো শিশুর যেকোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম। তবে অভিভাবকরা এতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও গবেষকরা এর পেছনে লুকিয়ে থাকা বড় ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের পিআইআরজি এডুকেশন ফান্ড এআই-চালিত চারটি খেলনা নিয়ে পরীক্ষা চালিয়েছে। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, পরীক্ষিত খেলনাগুলো শিশুদের জন্য অনিরাপদ তথ্য দিতে পারে। এমনকি দেশলাই, ছুরি বা প্লাস্টিকের ব্যাগের মতো ক্ষতিকর বস্তু কোথায় পাওয়া যাবে, সেই নির্দেশনাও দিয়ে দিচ্ছে এসব খেলনা। এমন একটি টেডি বিয়ারের বিপণন সাময়িকভাবে বন্ধও করা হয়েছিল।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের প্রথম পদ্ধতিগত গবেষণা বলছে, মানুষের মতো আচরণকারী এসব খেলনার ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। খেলনা তৈরির সময় শিশুর মানসিক নিরাপত্তার দিকটি সেভাবে গুরুত্ব পায়নি। এছাড়া ‘দ্য কনভারসেশন’-এর গবেষণায় দেখা গেছে, ছোট শিশুরা বুঝতে পারে না যে খেলনাটি জীবিত নয়। অনেক কোম্পানির ব্যবসায়িক মডেল শিশু কতক্ষণ খেলনাটির সঙ্গে কথা বলছে তার ওপর নির্ভর করে, যা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নষ্ট করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, অভিভাবকের উচিত খেলনাটি যেন ঘরের সবার চোখের সামনে থাকে এমন জায়গায় রাখা। শিশুকে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার নিয়ম শেখাতে হবে এবং মাঝে মাঝে নিজে শুনে যাচাই করতে হবে যে খেলনাটি কী বলছে। কৃত্রিম বুদ্ধিমত্তার এসব খেলনা কি শিশুর কল্পনাশক্তি বাড়াচ্ছে নাকি কেড়ে নিচ্ছে—তা নিয়ে অভিভাবক মহলে এখন নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

সব খবর
শিরোনাম :
শিশুদের এআই খেলনা কি বন্ধুর পরিবর্তে বড় ঝুঁকি? মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারি পদে কর্মী নেবে ঢাকা চেম্বার কুয়েতে নতুন যৌথ কমান্ড কেন্দ্র গড়ার অনুমোদন জিসিসির সিরাজগঞ্জের বাগবাটিতে জমে উঠেছে জলপাইয়ের রমরমা হাট ঢাবি ক্যাম্পাসে ককটেল আতঙ্ক: দেশ ছাড়ছেন আট চীনা শিক্ষার্থী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত দুইবার ক্যানসার জয় করেছিলেন সোনিয়া গান্ধী, জানালেন স্মৃতিকথায় দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমাল বাজুস সংসদ সচিবালয়ে ১৫৫ জনের নিয়োগ: বিজ্ঞপ্তি প্রকাশ যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫০ দম্পতির গণবিয়ে মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন বিরোধীদলীয় নেতা -: ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বাগত এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ কপ৩১ ও জলবায়ু অর্থায়নের সংকট: বাংলাদেশের রাজনৈতিক ভূমিকা ও বৈশ্বিক সংহতি পুলিশের সাত সহকারী পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে বদলি কর অঞ্চল-১৮, ঢাকায় ৭ ক্যাটাগরিতে ৬৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি ইরানে স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী ট্রাম্পের পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র হামলায় ৩১৬ জন নিহত শিশুদের এআই খেলনা কি বন্ধুর পরিবর্তে বড় ঝুঁকি? মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারি পদে কর্মী নেবে ঢাকা চেম্বার কুয়েতে নতুন যৌথ কমান্ড কেন্দ্র গড়ার অনুমোদন জিসিসির সিরাজগঞ্জের বাগবাটিতে জমে উঠেছে জলপাইয়ের রমরমা হাট ঢাবি ক্যাম্পাসে ককটেল আতঙ্ক: দেশ ছাড়ছেন আট চীনা শিক্ষার্থী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত দুইবার ক্যানসার জয় করেছিলেন সোনিয়া গান্ধী, জানালেন স্মৃতিকথায় দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমাল বাজুস সংসদ সচিবালয়ে ১৫৫ জনের নিয়োগ: বিজ্ঞপ্তি প্রকাশ যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫০ দম্পতির গণবিয়ে মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন বিরোধীদলীয় নেতা -: ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বাগত এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ কপ৩১ ও জলবায়ু অর্থায়নের সংকট: বাংলাদেশের রাজনৈতিক ভূমিকা ও বৈশ্বিক সংহতি পুলিশের সাত সহকারী পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে বদলি কর অঞ্চল-১৮, ঢাকায় ৭ ক্যাটাগরিতে ৬৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি ইরানে স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী ট্রাম্পের পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র হামলায় ৩১৬ জন নিহত