১৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

news24banglatv.com জাতীয় ডেস্ক
Follow us Facebook YouTube
নেত্রকোনার বিলে বিষ প্রয়োগ, ২৫ লাখ টাকার মাছ নিধন নেত্রকোনার বিলে বিষ প্রয়োগ, ২৫ লাখ টাকার মাছ নিধন নারায়ণগঞ্জে এনসিপি নেতার হুমকি: থানার সামনে উত্তাল পরিস্থিতি নারায়ণগঞ্জে এনসিপি নেতার হুমকি: থানার সামনে উত্তাল পরিস্থিতি গাজার জন্য ১ কোটির বেশি খাবারের প্যাকেট প্রস্তুত আমিরাতে গাজার জন্য ১ কোটির বেশি খাবারের প্যাকেট প্রস্তুত আমিরাতে দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়লো, অনুদানও পেল দুই ধর্মভিত্তিক ট্রাস্ট দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়লো, অনুদানও পেল দুই ধর্মভিত্তিক ট্রাস্ট বিদেশ ভ্রমণে নগদ অর্থ বহনে রাশিয়ার নতুন বিধিনিষেধ বিদেশ ভ্রমণে নগদ অর্থ বহনে রাশিয়ার নতুন বিধিনিষেধ চট্টগ্রামে ঘুষের মামলায় সাবরেজিস্ট্রারের জামিন নামঞ্জুর চট্টগ্রামে ঘুষের মামলায় সাবরেজিস্ট্রারের জামিন নামঞ্জুর বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রূপপুরে ইউরেনিয়াম পরিবহনে কেন বাধা? মুখ খুলল পাকিস্তান রূপপুরে ইউরেনিয়াম পরিবহনে কেন বাধা? মুখ খুলল পাকিস্তান ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের কেউ পারবে ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের কেউ পারবে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে: বিমানমন্ত্রী এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে: বিমানমন্ত্রী
সব খবর

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৮টি নতুন প্রকল্প, ৩টি সংশোধিত প্রকল্প এবং ২টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্প বাস্তবায়নের আর্থিক কাঠামোর বিষয়ে জানা গেছে, এর মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ১৮৮ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় করা হবে। এছাড়া প্রকল্প ঋণ হিসেবে ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৮২ কোটি ২৮ লাখ টাকা ব্যয় হবে। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহমান সাকি রাজধানীর আগারগাঁওয়ে এনএসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান।

অনুমোদিত প্রকল্পের মধ্যে স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। এগুলো হলো ‘ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেইনস্ট টিবি, এইচআইভি/এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ’ এবং ‘পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন (১ম সংশোধিত)’ প্রকল্প। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২ (এফএসএসপি-২)’ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি চট্টগ্রামে মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান রৌফাবাদে হোস্টেল ভবন সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধির কাজও করা হবে। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ বিষয়ক দ্বিতীয় সংশোধিত প্রকল্পটিও সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মাধ্যমে ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও মুসাপুর রেগুলেটর নির্মাণ করা হবে। এছাড়াও মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষায় একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন রংপুর বিভাগের সড়ক প্রশস্তকরণ এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের (৩য় সংশোধন) প্রকল্প দুটিও পাস হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো-‘মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (অংশ-১)’ এবং ‘মেঘনা নদীর ভাঙন হতে ভোলা সদর ও দৌলতখান উপজেল।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের (১ম পর্যায়) তৃতীয় সংশোধনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ (২য় সংশোধিত) প্রকল্প অনুমোদন পেয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ফেনীর সোনাগাজীতে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভূমি অধিগ্রহণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প দুটিও অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় পঞ্চাশ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১৫টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো—নির্ঝর ঢাকা ক্যান্টনমেন্টে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, কুর্মিটোলায় বিএএফ শাহীন কলেজের অবকাঠামো নির্মাণ, আলীকদম সেনানিবাসে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন, ঢাকা মহানগরী ও পূর্বাচলে প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং ১০ জেলায় বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপন। সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতোমধ্যে ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত অনুমোদিত ১৫টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়।

তালিকায় রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, মিরপুর ইউসেপ-শ্রম ও কর্মসংস্থান ইনস্টিটিউট স্থাপন, ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, ধরলা ও কুশিয়ারা নদীর তীর রক্ষা এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পও রয়েছে। এছাড়া সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ, ২৩টি পৌরসভায় পানি ও স্যানিটেশন, ভূয়াপুর-তারাকান্দি জেলা মহাসড়ক উন্নয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ প্রকল্প সম্পর্কেও সভায় আলোচনা হয়।

সভায় স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নেত্রকোনার বিলে বিষ প্রয়োগ, ২৫ লাখ টাকার মাছ নিধন নেত্রকোনার বিলে বিষ প্রয়োগ, ২৫ লাখ টাকার মাছ নিধন নারায়ণগঞ্জে এনসিপি নেতার হুমকি: থানার সামনে উত্তাল পরিস্থিতি নারায়ণগঞ্জে এনসিপি নেতার হুমকি: থানার সামনে উত্তাল পরিস্থিতি গাজার জন্য ১ কোটির বেশি খাবারের প্যাকেট প্রস্তুত আমিরাতে গাজার জন্য ১ কোটির বেশি খাবারের প্যাকেট প্রস্তুত আমিরাতে দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়লো, অনুদানও পেল দুই ধর্মভিত্তিক ট্রাস্ট দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়লো, অনুদানও পেল দুই ধর্মভিত্তিক ট্রাস্ট বিদেশ ভ্রমণে নগদ অর্থ বহনে রাশিয়ার নতুন বিধিনিষেধ বিদেশ ভ্রমণে নগদ অর্থ বহনে রাশিয়ার নতুন বিধিনিষেধ চট্টগ্রামে ঘুষের মামলায় সাবরেজিস্ট্রারের জামিন নামঞ্জুর চট্টগ্রামে ঘুষের মামলায় সাবরেজিস্ট্রারের জামিন নামঞ্জুর বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রূপপুরে ইউরেনিয়াম পরিবহনে কেন বাধা? মুখ খুলল পাকিস্তান রূপপুরে ইউরেনিয়াম পরিবহনে কেন বাধা? মুখ খুলল পাকিস্তান ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের কেউ পারবে ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের কেউ পারবে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে: বিমানমন্ত্রী এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে: বিমানমন্ত্রী
সব খবর
শিরোনাম :
নেত্রকোনার বিলে বিষ প্রয়োগ, ২৫ লাখ টাকার মাছ নিধন নারায়ণগঞ্জে এনসিপি নেতার হুমকি: থানার সামনে উত্তাল পরিস্থিতি গাজার জন্য ১ কোটির বেশি খাবারের প্যাকেট প্রস্তুত আমিরাতে একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়লো, অনুদানও পেল দুই ধর্মভিত্তিক ট্রাস্ট বিদেশ ভ্রমণে নগদ অর্থ বহনে রাশিয়ার নতুন বিধিনিষেধ চট্টগ্রামে ঘুষের মামলায় সাবরেজিস্ট্রারের জামিন নামঞ্জুর বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রূপপুরে ইউরেনিয়াম পরিবহনে কেন বাধা? মুখ খুলল পাকিস্তান ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের কেউ পারবে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে: বিমানমন্ত্রী নির্মাণ চুক্তিভঙ্গ: কোম্পানিকে ১২ লাখ রিয়াল পরিশোধের নির্দেশ নাটোরে অবৈধ মাটি বহনকারী ট্রাক আটক, মামলা দায়ের জ্বালানি তেলের দাম বাড়লেই সংকট সমাধান কেন? প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী: ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণ প্রত্যাহার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: প্রশাসনের বৈঠকে মেলেনি সমাধান আল-আকসায় বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশের নিন্দা জানাল কাতার ৬৮ উপজেলায় এসিল্যান্ড প্রত্যাহার, বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর নেত্রকোনার বিলে বিষ প্রয়োগ, ২৫ লাখ টাকার মাছ নিধন নারায়ণগঞ্জে এনসিপি নেতার হুমকি: থানার সামনে উত্তাল পরিস্থিতি গাজার জন্য ১ কোটির বেশি খাবারের প্যাকেট প্রস্তুত আমিরাতে একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়লো, অনুদানও পেল দুই ধর্মভিত্তিক ট্রাস্ট বিদেশ ভ্রমণে নগদ অর্থ বহনে রাশিয়ার নতুন বিধিনিষেধ চট্টগ্রামে ঘুষের মামলায় সাবরেজিস্ট্রারের জামিন নামঞ্জুর বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রূপপুরে ইউরেনিয়াম পরিবহনে কেন বাধা? মুখ খুলল পাকিস্তান ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের কেউ পারবে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে: বিমানমন্ত্রী নির্মাণ চুক্তিভঙ্গ: কোম্পানিকে ১২ লাখ রিয়াল পরিশোধের নির্দেশ নাটোরে অবৈধ মাটি বহনকারী ট্রাক আটক, মামলা দায়ের জ্বালানি তেলের দাম বাড়লেই সংকট সমাধান কেন? প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী: ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণ প্রত্যাহার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: প্রশাসনের বৈঠকে মেলেনি সমাধান আল-আকসায় বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশের নিন্দা জানাল কাতার ৬৮ উপজেলায় এসিল্যান্ড প্রত্যাহার, বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর