২৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সিরাজগঞ্জ

গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য তৈরির চেষ্টা করছে: আমান

news24banglatv.com সিরাজগঞ্জ ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

দেশের কূটনৈতিক সাফল্য যখন বাড়ছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, ঠিক তখনই একটি চক্র দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমান উল্লাহ আমান। সোমবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় ৯০-এর গণ-অভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি দেশে নতুন করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তবে জনগণ রক্ত দিয়ে যে ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে, তা কোনোভাবেই বিসর্জন দেওয়া হবে না।

আমান উল্লাহ আমান আরও বলেন, শহীদ জেহাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। গত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই চলেছিল, লন্ডন থেকে তারেক রহমান সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এই দীর্ঘ পথপরিক্রমায় এম ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ অসংখ্য নেতা গুমের শিকার হয়েছেন এবং হাজারো ছাত্র-জনতা জীবন দিয়েছেন। সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আবু সাঈদসহ অনেকের আত্মত্যাগে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে এবং নির্বাচনে জনগণ তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখেছে। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের পরও গত ১৭ বছরে তা বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং পরবর্তীতে আবারও আন্দোলন করতে হয়েছে।

বিএনপির এই নেতা দৃঢ়তার সঙ্গে বলেন, দেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন। জনগণের অর্জিত এই গণতন্ত্র কোনো অপশক্তিকেই নস্যাৎ করতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ কোনো ধরনের ষড়যন্ত্রই মেনে নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব নাজিম উদ্দীন আলম, সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল, হাবিবুর রহমান হাবিব, খন্দকার লুৎফর রহমান এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সবাই শহীদ নাজির উদ্দিন জেহাদের কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।

সব খবর
শিরোনাম :
১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট ক্যানসারে আক্রান্ত বৃষ্টিকে বাঁচাতে প্রয়োজন ৩৫ লাখ টাকা রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম স্থগিতের সময় বাড়ল আরও ২৪ ঘণ্টা ঝালকাঠিতে পূজা উদযাপন কমিটির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় উত্তরায় জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর বাধা টপকে সুপ্রিম কোর্টে বিরোধী জোটের ‘মার্চ’ চকবাজারে মনজুর খান প্লাজার দোকানে আগুন সৌদির বিমানবন্দরে হুতি হামলা: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল সাড়ে ৪ কোটি পরিবারের তথ্য সংগ্রহে মাঠে নামছে সরকার মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য তৈরির চেষ্টা করছে: আমান রিয়াদের বিমানবন্দরে হুতি হামলা: কঠোর জবাবের পথে সৌদি আরব জ্বালানি খাতে বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি চুক্তিতে সৌদি-কাতারকে পাশে পেল সাত দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি সৌদি ও কাতারের কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ ইউপি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, প্রথম ভোট ২১ জানুয়ারি বিরোধী নেতাদের বৈঠক করার আবেদন প্রত্যাখ্যান প্রধান বিচারপতির চলে গেলেন অভিনেত্রী নাসিমা খান উত্তরায় জিএম কাদেরের বাসার সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি ঢাকায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট ক্যানসারে আক্রান্ত বৃষ্টিকে বাঁচাতে প্রয়োজন ৩৫ লাখ টাকা রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম স্থগিতের সময় বাড়ল আরও ২৪ ঘণ্টা ঝালকাঠিতে পূজা উদযাপন কমিটির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় উত্তরায় জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর বাধা টপকে সুপ্রিম কোর্টে বিরোধী জোটের ‘মার্চ’ চকবাজারে মনজুর খান প্লাজার দোকানে আগুন সৌদির বিমানবন্দরে হুতি হামলা: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল সাড়ে ৪ কোটি পরিবারের তথ্য সংগ্রহে মাঠে নামছে সরকার মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য তৈরির চেষ্টা করছে: আমান রিয়াদের বিমানবন্দরে হুতি হামলা: কঠোর জবাবের পথে সৌদি আরব জ্বালানি খাতে বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি চুক্তিতে সৌদি-কাতারকে পাশে পেল সাত দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি সৌদি ও কাতারের কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ ইউপি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, প্রথম ভোট ২১ জানুয়ারি বিরোধী নেতাদের বৈঠক করার আবেদন প্রত্যাখ্যান প্রধান বিচারপতির চলে গেলেন অভিনেত্রী নাসিমা খান উত্তরায় জিএম কাদেরের বাসার সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি ঢাকায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি