২৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
অর্থনীতি

সাত দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি

news24banglatv.com অর্থনীতি ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

কমিশন বৃদ্ধি, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ এবং প্রশাসনিক হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে সারাদেশে এলপিজি বিক্রয় কেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার এবং ১৬ অক্টোবর শুক্রবার—এই দুই দিন ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রাখবেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. সেলিম খান। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতি মো. সেলিম খান জানান, বর্তমানে বাজারে মাত্র ছয় থেকে সাতটি কোম্পানি সক্রিয় রয়েছে। এর ফলে সারাদেশের ডিলার ও ব্যবসায়ীদের কাছে কয়েক লাখ গ্যাস সিলিন্ডার অকেজো অবস্থায় পড়ে আছে। সাধারণ ভোক্তারা যাতে ন্যায্যমূল্যে গ্যাস পেতে পারেন, সেজন্য সরকার বা সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে অব্যবহৃত সিলিন্ডারে গ্যাস ভরে দ্রুত বাজারে সরবরাহের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

পরিবেশকদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত দামের পর কোম্পানিগুলো যেন নিজেদের ইচ্ছামতো দাম পরিবর্তন করতে না পারে। মূল্য সমন্বয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমেই তা কার্যকর করার দাবি জানানো হয়। পাশাপাশি, অনেক কোম্পানি তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া এবং এলসি খোলার জটিলতায় ভুগছে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। আবার কিছু কোম্পানি এলপিজি আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে পারছে না।

এছাড়াও, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে ব্যবসায়ীরা অযৌক্তিক জরিমানা ও হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করা হয়েছে। সংবাদ সম্মেলন চলাকালেই বিইআরসির চেয়ারম্যান সংগঠনের সভাপতির সঙ্গে যোগাযোগ করেন। এসময় তিনি ব্যবসায়ীদের দাবিগুলো গুরুত্ব সহকারে পর্যালোচনার পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে সেলিম খান সাংবাদিকদের জানান।

সব খবর
শিরোনাম :
১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট ক্যানসারে আক্রান্ত বৃষ্টিকে বাঁচাতে প্রয়োজন ৩৫ লাখ টাকা রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম স্থগিতের সময় বাড়ল আরও ২৪ ঘণ্টা ঝালকাঠিতে পূজা উদযাপন কমিটির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় উত্তরায় জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর বাধা টপকে সুপ্রিম কোর্টে বিরোধী জোটের ‘মার্চ’ চকবাজারে মনজুর খান প্লাজার দোকানে আগুন সৌদির বিমানবন্দরে হুতি হামলা: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল সাড়ে ৪ কোটি পরিবারের তথ্য সংগ্রহে মাঠে নামছে সরকার মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য তৈরির চেষ্টা করছে: আমান রিয়াদের বিমানবন্দরে হুতি হামলা: কঠোর জবাবের পথে সৌদি আরব জ্বালানি খাতে বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি চুক্তিতে সৌদি-কাতারকে পাশে পেল সাত দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি সৌদি ও কাতারের কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ ইউপি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, প্রথম ভোট ২১ জানুয়ারি বিরোধী নেতাদের বৈঠক করার আবেদন প্রত্যাখ্যান প্রধান বিচারপতির চলে গেলেন অভিনেত্রী নাসিমা খান উত্তরায় জিএম কাদেরের বাসার সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি ঢাকায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট ক্যানসারে আক্রান্ত বৃষ্টিকে বাঁচাতে প্রয়োজন ৩৫ লাখ টাকা রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম স্থগিতের সময় বাড়ল আরও ২৪ ঘণ্টা ঝালকাঠিতে পূজা উদযাপন কমিটির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় উত্তরায় জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর বাধা টপকে সুপ্রিম কোর্টে বিরোধী জোটের ‘মার্চ’ চকবাজারে মনজুর খান প্লাজার দোকানে আগুন সৌদির বিমানবন্দরে হুতি হামলা: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল সাড়ে ৪ কোটি পরিবারের তথ্য সংগ্রহে মাঠে নামছে সরকার মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য তৈরির চেষ্টা করছে: আমান রিয়াদের বিমানবন্দরে হুতি হামলা: কঠোর জবাবের পথে সৌদি আরব জ্বালানি খাতে বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি চুক্তিতে সৌদি-কাতারকে পাশে পেল সাত দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি সৌদি ও কাতারের কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ ইউপি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, প্রথম ভোট ২১ জানুয়ারি বিরোধী নেতাদের বৈঠক করার আবেদন প্রত্যাখ্যান প্রধান বিচারপতির চলে গেলেন অভিনেত্রী নাসিমা খান উত্তরায় জিএম কাদেরের বাসার সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি ঢাকায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি