বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ বৃষ্টি প্রামাণিক বর্তমানে ক্যানসারের মতো এক মরণব্যাধির বিরুদ্ধে লড়াই করছেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি অত্যন্ত মেধাবী ও প্রাণবন্ত ছিলেন। ডিবেট ফোরামে (বিআরইউডিএফ) বিতর্ক চর্চার পাশাপাশি তিনি সহসাংস্কৃতিক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। যেকোনো আয়োজনে তার সাবলীল উপস্থাপনা ছিল নজরকাড়া। এছাড়াও তিনি বন্ধুসভা রংপুরের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। উপস্থাপনাগুণে অনুষ্ঠান প্রাণ লাভ করত। বন্ধুসভার সঙ্গেও বৃষ্টি যুক্ত ছিল। সে লেখাপড়া শেষে চাকরিতেও যোগদান করেছে। উজ্জ্বল-উচ্ছল জীবনে নেমে আসে করুণ সুর।
শিক্ষাজীবন শেষ করে বৃষ্টি ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে যক্ষ্মা কর্মসূচিতে প্রোগ্রাম কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে গত ৭ আগস্ট তার বাগ্দান সম্পন্ন হয় এবং আগামী ১৩ ডিসেম্বর বিয়ের তারিখ নির্ধারিত ছিল। বিয়ের প্রস্তুতির মধ্যেই ক্যানসার ধরা পড়ায় তার জীবনের স্বাভাবিক ছন্দ থমকে গেছে। এখন তার বেঁচে থাকার লড়াই শুরু হয়েছে। আমি উভয় সংগঠনের উপদেষ্টা থাকার কারণে অনেক কাজে তার সঙ্গে আমার যোগাযোগও ছিল। বাগ্দানের পর বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা কেনাকাটাসহ যখন নানা রকম প্রস্তুতি এবং নতুন সংসারের জীবন নিয়ে পরিকল্পনা চলছিল, ঠিক তখনই জানা যায়, বৃষ্টির শরীরে ভয়ংকর ব্যাধি ক্যানসার দানা বেঁধেছে।
বৃষ্টির উন্নত চিকিৎসার জন্য ভারতের হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এ চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তার শিক্ষক, বন্ধু ও স্বজনরা এখন সবার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। একাডেমিক কার্যক্রমের বাইরেও তার গঠনমূলক কর্মকাণ্ড, বিনয়ী আচরণের কারণে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কাছে খুব পছন্দের ছিল। কিন্তু সুস্থতার জন্য চিকিৎসা প্রয়োজন।
আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা
- বিকাশ: ০১৮৬২৭৪৪৫৩৭ (বৃষ্টি প্রামাণিকের মা বীথিকা সরকার)
- নগদ (পারসোনাল): ০১৮৬২৭৪৪৫৩৭ (বৃষ্টি প্রামাণিকের মা বীথিকা সরকার)
- ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: বৃষ্টি প্রামাণিক, অ্যাকাউন্ট নম্বর 0299101002562, পূবালী ব্যাংক লি., রংপুর শাখা, রাউটিং নম্বর: 175851450
- বিস্তারিত তথ্য: donatebristi.xyz ওয়েবসাইট থেকে সরাসরি জানা যাবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে বৃষ্টিকে সুস্থ করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন।















