১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকা

দোহারের অনাথ পাঁচ বোনের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

news24banglatv.com ঢাকা ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

ঢাকার দোহারের বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে মা-বাবা হারানো সেই পাঁচ বোনের সহায়তায় এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২৯ সেপ্টেম্বর অনলাইনে ‘এক মাসের ব্যবধানে মা–বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভাবের সংসারে পাঁচ মেয়ের কী হবে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এরপরই তিনি পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একটি প্রতিনিধিদলকে পরিবারটির কাছে পাঠান। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক। সংগঠনের সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাধানগর গ্রামে ওই প্রয়াত কৃষক দম্পতির বাড়িতে পৌঁছে অসহায় এতিম পাঁচ বোনের খোঁজখবর নেয়। তাদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

এই কৃষক পরিবারটির করুণ পরিস্থিতির সূত্রপাত হয় মূলত সংসারের তীব্র অভাব-অনটনের কারণে। কৃষক আবুল কালাম আজাদের স্ত্রী ফরিদা বেগম অভাবের চাপে আত্মহননের পথ বেছে নেন। স্ত্রীর মৃত্যুর ঠিক এক মাস পর ২৯ সেপ্টেম্বর দুপুরে তালাবদ্ধ বসতঘর থেকে স্বামী আবুল কালাম আজাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এই দম্পতি রেখে গেছেন পাঁচ মেয়েকে, যাদের মধ্যে একজনের বিয়ে হয়ে গেলেও মা-বাবাকে হারিয়ে বাকি চারজন চরম অনিশ্চয়তার মুখে পড়েছিল।

সাহায্য প্রদানের সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা নিয়ে তারা এসেছেন। এ ধরনের বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত আয়োজনে প্রতিনিধিদলের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান এবং বুয়েট শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সব খবর
শিরোনাম :
ইসরাইলি বিমানের অবতরণ অনুমতি বাতিল করল সংযুক্ত আরব আমিরাত দোহারের অনাথ পাঁচ বোনের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম থেকে সরাসরি দাম্মাম ফ্লাইট চালু ও ২০২৭ সালের রূপপুরের পারমাণবিক জ্বালানি আজ রাতে ঢাকায় পৌঁছাবে তিন মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা চিফ হুইপের জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে বিক্ষোভ, দিল্লিতে আটক ১১০০ গ্রেপ্তার হওয়ার আগে ভিডিও বার্তায় যা বললেন মেজর (অব.) যশোরে জিপিএ-৫ প্রাপ্তদের উৎসবে যমজ বোন সাবিহা ও সামিহা মধ্যপ্রাচ্যে তিনটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত ৩ ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত হোমনায় পুকুরে মাছ ও পাড়ে সবজি চাষে স্বাবলম্বী কৃষক আর্জেন্টিনার জার্সিতে ইতিহাস গড়া জয়ের ধারায় নিকো পাজ ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে সৌদি আরব ফেসবুকের সহায়তায় ধুমধাম করে বিয়ে হলো সিরাজগঞ্জের সুচিত্রার আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা ঘটনায় ও হুমকির অভিযোগে মামলা উত্তরাঞ্চলে এলপিজি সংকট: সিন্ডিকেটের কারসাজিতে ভোগান্তি চরমে টোকিও চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ইসরাইলি বিমানের অবতরণ অনুমতি বাতিল করল সংযুক্ত আরব আমিরাত দোহারের অনাথ পাঁচ বোনের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম থেকে সরাসরি দাম্মাম ফ্লাইট চালু ও ২০২৭ সালের রূপপুরের পারমাণবিক জ্বালানি আজ রাতে ঢাকায় পৌঁছাবে তিন মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা চিফ হুইপের জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে বিক্ষোভ, দিল্লিতে আটক ১১০০ গ্রেপ্তার হওয়ার আগে ভিডিও বার্তায় যা বললেন মেজর (অব.) যশোরে জিপিএ-৫ প্রাপ্তদের উৎসবে যমজ বোন সাবিহা ও সামিহা মধ্যপ্রাচ্যে তিনটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত ৩ ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত হোমনায় পুকুরে মাছ ও পাড়ে সবজি চাষে স্বাবলম্বী কৃষক আর্জেন্টিনার জার্সিতে ইতিহাস গড়া জয়ের ধারায় নিকো পাজ ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে সৌদি আরব ফেসবুকের সহায়তায় ধুমধাম করে বিয়ে হলো সিরাজগঞ্জের সুচিত্রার আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা ঘটনায় ও হুমকির অভিযোগে মামলা উত্তরাঞ্চলে এলপিজি সংকট: সিন্ডিকেটের কারসাজিতে ভোগান্তি চরমে টোকিও চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’