সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতি চলাকালীন সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা দক্ষতা এবং পরিবেশ সচেতনতার মাধ্যমে নিজেদের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার তাগিদ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।’’। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।’’।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ গ্রহণ করেছে এবং নবম শ্রেণি থেকে তা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে অংশগ্রহণ করা প্রয়োজন। এখান থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিয়ে পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে মনোযোগী হতে পারবে।
বহুভাষায় দক্ষ হওয়ার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মান বজায় রাখতে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার মধ্য থেকে যে কোনো একটি ভাষা শিখতে হবে। পরিবেশ সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে এবং প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি যত্নশীল হতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। বৃক্ষরোপণে উৎসাহিত করতে তিনি আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেওয়ার পরামর্শও দেন। মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে পরিবেশের সুরক্ষায় দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রাণী ও জীবজন্তুর প্রতিও দায়িত্বশীল আচরণ করতে হবে।’’। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ।
এদিন সংসদ ভবনে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের আমন্ত্রণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে রয়েছে দোহার উপজেলার পাঁচটি স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী। পরিদর্শনকালে তারা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন এবং সংসদ লাইব্রেরি ও উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ ও নানামুখী দক্ষতার সমন্বয় ঘটালেই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য ও মানবিক মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

















