পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর পক্ষে এই তথ্য জানান। পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিহতদের মধ্যে ৩০৮ জন সাধারণ নাগরিক এবং ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এছাড়া এই পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর কবলে পড়ে ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে সশস্ত্র গোষ্ঠীগুলো ১৯৪ বার বাঙালি জনগোষ্ঠী এবং ৮১ বার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে। এছাড়া ২৯৭টি অপহরণ, ৪৭১টি জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ও ৩৭৭টি অবৈধ অস্ত্রের ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। প্রশ্নোত্তর পর্বে এস এ জিন্নাহ কবির জানতে চান, পার্বত্য অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠী দ্বারা হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং। এছাড়া সশস্ত্র গোষ্ঠী দ্বারা ২৯৭ বার অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ও ৩৭৭ বার অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে।
পার্বত্য অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, শান্তি বজায় রাখতে ‘অপারেশন উত্তরণ’সহ বিভিন্ন বিশেষ অভিযান চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করতে দুর্গম এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে এবং প্রয়োজনে বিমানবাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। প্রয়োজনীয় ক্ষেত্রে বিমানবাহিনীর সহযোগিতার পরিধি বিবেচনা করে হেলিকপ্টার ব্যবহার করা হয়ে থাকে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, চাঁদাবাজির উৎস ও অর্থনৈতিক খাত চিহ্নিত করে কঠোর নজরদারি করা হচ্ছে। চেকপোস্টের সংখ্যা বাড়ানোসহ মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবি’র সক্ষমতা ও নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি জানান, সমতলে থাকা অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের নেটওয়ার্কগুলোও উন্মোচন করা হচ্ছে। পাহাড়ে ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম এবং ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত শত শত ক্যাডারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।

















