৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

প্রধানমন্ত্রী: ফ্যাসিবাদ

news24banglatv.com রাজনীতি ডেস্ক
Follow us Facebook YouTube
সশস্ত্র বাহিনীর সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র সংলাপ: এআই ও খনিজ খাতে সমঝোতা সই ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র সংলাপ: এআই ও খনিজ খাতে সমঝোতা সই জয়পুরহাটে হাসপাতালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী ও কলেজছাত্রী আটক জয়পুরহাটে হাসপাতালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী ও কলেজছাত্রী আটক শূকরের কিডনি প্রতিস্থাপনের পর এক বছর সুস্থ মলি ফ্যালকো শূকরের কিডনি প্রতিস্থাপনের পর এক বছর সুস্থ মলি ফ্যালকো অনুমতি ছাড়াই ভোলা সরকারি স্কুলের মাঠে বাণিজ্য মেলা অনুমতি ছাড়াই ভোলা সরকারি স্কুলের মাঠে বাণিজ্য মেলা শুটিংয়ে গিয়ে সহকর্মীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা মুকিত জাকারিয়া শুটিংয়ে গিয়ে সহকর্মীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা মুকিত জাকারিয়া বারী সিদ্দিকী: হাওরের সুর আর বাঁশিতে অমর শিল্পী বারী সিদ্দিকী: হাওরের সুর আর বাঁশিতে অমর শিল্পী ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা সরকারের ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা সরকারের মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটির হিড়িক ৭০ কারখানায় মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটির হিড়িক ৭০ কারখানায় নারায়ণগঞ্জে চাচার হামলায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু নারায়ণগঞ্জে চাচার হামলায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
সব খবর

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনর্গঠনের লক্ষ্যে প্রধান রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভা বিভাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধি দলের সাথে আয়োজিত এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদ মোকাবেলায় সব পক্ষকে একযোগে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সরকারপ্রধান।

বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক সংকট একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর থেকে গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারিক আপসকামিতা, আওয়ামী লীগের প্রতি নমনীয়তা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অস্পষ্টতা আজকের এই নাজুক পরিস্থিতির সৃষ্টি করেছে। এনসিপি’র প্রতিনিধি দলে নাহিদ ইসলামের পাশাপাশি সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা বলেছি—বর্তমান পরিস্থিতিটা আসলে একদিনে হয়নি। নতুন করে যে চুক্তিটা হবে, সেই বিষয়ে ভারতের কাছে যাতে খুবই কঠোরভাবে বাংলাদেশের বার্তাটা দেওয়া হয়।’। আওয়ামী লীগকে আমরা ৫ আগস্ট পরাজিত করেছি।

গঙ্গা চুক্তির নবায়ন ও ভারত ইস্যুতে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, চুক্তির মেয়াদ শেষ হতে চলায় পানির ন্যায্য হিস্যা আদায়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করা চলবে না। তিনি স্পষ্ট করে বলেন, শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট ও গণহত্যাকারী। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ঘোষিত রায় কার্যকর করার উদ্যোগ নেয়া প্রয়োজন। ভারত একটি খুনিকে আশ্রয় দিয়ে তাদের ভূমি ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালানোর সুযোগ দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, এখনকার লড়াই কেবল আওয়ামী লীগের সঙ্গে নয়, বরং এটি এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি ভূরাজনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছে। সীমান্তের ওপারে হিন্দুত্ববাদী সংগঠন ও বিজেপির বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড এবং অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য ছড়িয়ে একটি আন্তর্জাতিক কুচক্র চালানো হচ্ছে। অথচ বাস্তবতা হচ্ছে, ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু ও মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে, যা বিশ্বমঞ্চে তুলে ধরতে হবে। নাহিদ আরও বলেন, ‘এটি এখন শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি বা এনসিপির বিষয় নয়; বরং ভূরাজনৈতিক পর্যায়ে চলে গেছে।

ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে বিচার নিশ্চিত করা এবং জুলাই যোদ্ধাদের রাজনৈতিক নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার দাবিও বৈঠকে উত্থাপন করা হয়।

নাহিদ ইসলাম প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানান। সরকার প্রধানের সঙ্গে এনসিপি’র এই সংলাপের মধ্য দিয়ে আলোচনা প্রক্রিয়া শুরু হলো। তবে অন্যান্য রাজনৈতিক দলের সাথে সংলাপের সূচি এখনো নির্ধারিত হয়নি। এর আগে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যেও প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর ঐক্যের ডাক দিয়েছিলেন, যা বিরোধী রাজনৈতিক শক্তির কাছে ইতিবাচক সাড়া পেয়েছে।

সশস্ত্র বাহিনীর সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র সংলাপ: এআই ও খনিজ খাতে সমঝোতা সই ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র সংলাপ: এআই ও খনিজ খাতে সমঝোতা সই জয়পুরহাটে হাসপাতালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী ও কলেজছাত্রী আটক জয়পুরহাটে হাসপাতালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী ও কলেজছাত্রী আটক শূকরের কিডনি প্রতিস্থাপনের পর এক বছর সুস্থ মলি ফ্যালকো শূকরের কিডনি প্রতিস্থাপনের পর এক বছর সুস্থ মলি ফ্যালকো অনুমতি ছাড়াই ভোলা সরকারি স্কুলের মাঠে বাণিজ্য মেলা অনুমতি ছাড়াই ভোলা সরকারি স্কুলের মাঠে বাণিজ্য মেলা শুটিংয়ে গিয়ে সহকর্মীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা মুকিত জাকারিয়া শুটিংয়ে গিয়ে সহকর্মীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা মুকিত জাকারিয়া বারী সিদ্দিকী: হাওরের সুর আর বাঁশিতে অমর শিল্পী বারী সিদ্দিকী: হাওরের সুর আর বাঁশিতে অমর শিল্পী ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা সরকারের ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা সরকারের মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটির হিড়িক ৭০ কারখানায় মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটির হিড়িক ৭০ কারখানায় নারায়ণগঞ্জে চাচার হামলায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু নারায়ণগঞ্জে চাচার হামলায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
সব খবর
শিরোনাম :
সশস্ত্র বাহিনীর সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র সংলাপ: এআই ও খনিজ খাতে সমঝোতা সই জয়পুরহাটে হাসপাতালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী ও কলেজছাত্রী আটক শূকরের কিডনি প্রতিস্থাপনের পর এক বছর সুস্থ মলি ফ্যালকো অনুমতি ছাড়াই ভোলা সরকারি স্কুলের মাঠে বাণিজ্য মেলা শুটিংয়ে গিয়ে সহকর্মীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা মুকিত জাকারিয়া বারী সিদ্দিকী: হাওরের সুর আর বাঁশিতে অমর শিল্পী ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা সরকারের মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটির হিড়িক ৭০ কারখানায় নারায়ণগঞ্জে চাচার হামলায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি আইনের প্রতি শ্রদ্ধা থাকলে শেখ হাসিনার আত্মসমর্পণ করা উচিত: রিজভী প্রত্যর্পণ ছাড়া দেশে ফেরা সম্ভব নয়: হুমায়ুন কবির শেখ হাসিনার দেশে ফেরা কেবল বন্দী হিসেবেই সম্ভব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা সোহেল খান ভারত-নিউজিল্যান্ড ড্রয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে অস্ট্রেলিয়া হরমুজে দুই ট্যাংকারে হামলা, মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের পাবিপ্রবিতে সিট দখল নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির পোশাক শ্রমিকদের মজুরির লিখিত প্রস্তাব জমা দিল মালিকপক্ষ সশস্ত্র বাহিনীর সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র সংলাপ: এআই ও খনিজ খাতে সমঝোতা সই জয়পুরহাটে হাসপাতালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী ও কলেজছাত্রী আটক শূকরের কিডনি প্রতিস্থাপনের পর এক বছর সুস্থ মলি ফ্যালকো অনুমতি ছাড়াই ভোলা সরকারি স্কুলের মাঠে বাণিজ্য মেলা শুটিংয়ে গিয়ে সহকর্মীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা মুকিত জাকারিয়া বারী সিদ্দিকী: হাওরের সুর আর বাঁশিতে অমর শিল্পী ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা সরকারের মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটির হিড়িক ৭০ কারখানায় নারায়ণগঞ্জে চাচার হামলায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি আইনের প্রতি শ্রদ্ধা থাকলে শেখ হাসিনার আত্মসমর্পণ করা উচিত: রিজভী প্রত্যর্পণ ছাড়া দেশে ফেরা সম্ভব নয়: হুমায়ুন কবির শেখ হাসিনার দেশে ফেরা কেবল বন্দী হিসেবেই সম্ভব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা সোহেল খান ভারত-নিউজিল্যান্ড ড্রয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে অস্ট্রেলিয়া হরমুজে দুই ট্যাংকারে হামলা, মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের পাবিপ্রবিতে সিট দখল নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির পোশাক শ্রমিকদের মজুরির লিখিত প্রস্তাব জমা দিল মালিকপক্ষ