পোশাকশিল্পে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের অস্থির হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে বেশ কিছু কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে আসায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। শ্রমিকদের সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে।
সকালে সাভারের হেমায়তপুরের বাগবাড়ি এলাকার স্টারলিং গ্রুপের শ্রমিকরা কর্মবিরতি পালন করে হেমায়তপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাধে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান জানান, স্থানীয় অন্যান্য কারখানা স্বাভাবিক থাকলেও কেবল এই একটি গ্রুপের শ্রমিকরাই বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তবে বর্তমানে ওই এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এদিন সকাল থেকে সাভারের হেমায়েতপুরে বাগবাড়ি এলাকার ‘স্টারলিং গ্রুপ’-এর শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। একপর্যায়ে তারা বাগবাড়ি মোড়ে অবস্থান নিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। ঘটনাস্থলে উপস্থিত দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান বলেন, ‘এই এলাকার অন্য কোনো কারখানায় সমস্যা নেই। তবে এখানে পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে।
একই দাবিতে আশুলিয়ার খেজুর বাগান এলাকাতেও অসন্তোষ ছড়িয়ে পড়ে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশ করলেও কাজ শুরু না করে রাস্তায় বেরিয়ে আসেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে উত্তেজিত শ্রমিকরা ইটপাটকেল ছুড়ে পাল্টা জবাব দেয়। এমন উত্তপ্ত পরিস্থিতিতে খেজুর বাগান ও নরসিংহপুর এলাকার অনেক কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় ঢুকলেও পরবর্তীতে পরিস্থিতির অবনতি ঘটে। বর্তমানে পুরো শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

















