সুইজারল্যান্ড ও জার্মানিতে সফল রাষ্ট্রীয় সফর শেষ করে শনিবার জার্মানি থেকে নিজ দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। শনিবার কোলন বন বিমানবন্দর থেকে তিনি বিদায় নেন।
বিমানবন্দরে তাকে বিদায় জানান জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের ফেডারেল, ইউরোপীয়, আন্তর্জাতিক বিষয় ও গণমাধ্যমমন্ত্রী নাথানায়েল লিমিনস্কি। এ সময় জার্মানিতে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন ইব্রাহিম আল হামারও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই ইউরোপ সফরে কাতারের আমিরের সফরসঙ্গী ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল।

















