অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল স্বাগতিকরা, কিন্তু ইনজুরি টাইমের শেষ মুহূর্তে গোল করে হার এড়ালো ব্রাজিল। টাউন্সভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নাটকীয়ভাবে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। প্রথমার্ধে দুই দলই সমান তালে লড়াই করলেও গোলের দেখা পায়নি। ৪৫ মিনিটে এস্তেভাও বল জালে পাঠালেও ভিএআর রিভিউতে হ্যারি সওটারকে ফাউল করায় তা বাতিল হয়ে যায়। যোগ করা সময়ের ৫ মিনিটে হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৪৫ মিনিটে অবশ্য একবার জাল খুঁজে পেয়েছিলেন এস্তেভাও, কিš‘ বিল্ড-আপে হ্যারি সওটারকে ফাউলের কারণে ভিএআর রিভিউয়ে বাতিল হয়ে যায় সেই গোল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় উভয় পক্ষ। ৬৮ মিনিটে ডি-বক্সের প্রায় ১০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে অস্ট্রেলিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন নেস্টোরি ইরানকুন্দা। পিছিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আক্রমণের গতি বাড়িয়ে দেয় এবং কোচ আনচেলত্তি বেশ কিছু পরিবর্তন আনেন। নির্ধারিত সময়ের শেষে অস্ট্রেলিয়া যখন ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে, তখনই যোগ করা সময়ের শেষ মিনিটে দৃশ্যপটে আসেন বদলি ফরোয়ার্ড রায়ান। রাফিনিয়ার নিখুঁত ক্রসে লাফিয়ে উঠে করা তার বুলেট গতির হেড সকারুস গোলরক্ষক প্যাট্রিক বিচ এক হাতে ঠেকানোর চেষ্টা করেন, কিন্তু বল ক্রসবারে লেগে গোললাইন পেরিয়ে যায়। এর মধ্য দিয়ে ১-১ সমতায় রোমাঞ্চকর লড়াইয়ের ইতি ঘটে।

















