১৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী |: ফ্যাসিবাদের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন

news24banglatv.com রাজনীতি ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে ভবিষ্যতে দেশে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থান চিরতরে বন্ধ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মন্তব্য করেন, এই লক্ষ্য অর্জনে রাজনৈতিক ঐকমত্যের কোনো বিকল্প নেই এবং যেকোনো সংকটের সমাধান লং মার্চের বদলে আলোচনার মাধ্যমে হওয়া উচিত।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বিরোধী দলকে সংস্কার কমিটিতে যোগ দিয়ে সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠাসহ সাংবিধানিক নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ নেওয়ার তাগিদ দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে যেন আর কখনো কোনো স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হতে পারে, তা নিশ্চিত করতে হবে। সে জন্য সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহির পরিবেশ তৈরি করা জরুরি। এ ছাড়া গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের নিরপেক্ষতা, স্বাধীন নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার ওপর জোর দেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকঙ্ক্ষা ও নতুন প্রজন্মের চাহিদাকে সংবিধানে প্রতিফলিত করতে হবে। রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে তা জাতির জন্য সুফল আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ধর্ম, ভাষা বা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষকে নাগরিক হিসেবে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সব খবর
শিরোনাম :
বাসায় ডিজে পার্টি: বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার পদে চাকরির সুযোগ স্বরাষ্ট্রমন্ত্রী |: ফ্যাসিবাদের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন নারী বিশ্বকাপে প্রাইজমানি দ্বিগুণ করার উদ্যোগ ফিফার এইচএসসি পরীক্ষা: দিনাজপুর বোর্ডে পাস ৪৫.৯৮ শতাংশ, ৪৯ কলেজে শূন্য পাস নেত্রকোনায় এইচএসসি পরীক্ষায় ৫ কলেজে শতভাগ অকৃতকার্য জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দৌলতদিয়ায় হামলায় চিকিৎসাধীন অবস্থায় আহত নারীর মৃত্যু উখিয়ার ইনানীতে মিলল গ্যাস ও তেলের সন্ধান, পর্যবেক্ষণ করবে পেট্রোবাংলা প্রথম ৯ মাসে সিটি ব্যাংকের মুনাফা ৮৬৭ কোটি টাকা যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ এ বড় পতন বাংলাদেশ সেনাবাহিনীতে ৪ সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ, বেতন ৫০ হাজার রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৬ শতাংশ যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির দায়ে দুই চীনা নাগরিকের ৩০ মাসের কারাদণ্ড চাকরি বাঁচানোর লড়াইয়ে ক্যারিক, আর্সেনালের সামনে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল ই-জোন এইচআরএমে ১১৬৯ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি স্বর্ণের দাম ভরিতে কমলো ১৬৩৩ টাকা জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ নিউল্যান্ডসে অজি-প্রোটিয়াদের স্নায়ুক্ষয়ী লড়াই ও ঘুরে দাঁড়ানোর গল্প বাসায় ডিজে পার্টি: বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার পদে চাকরির সুযোগ স্বরাষ্ট্রমন্ত্রী |: ফ্যাসিবাদের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন নারী বিশ্বকাপে প্রাইজমানি দ্বিগুণ করার উদ্যোগ ফিফার এইচএসসি পরীক্ষা: দিনাজপুর বোর্ডে পাস ৪৫.৯৮ শতাংশ, ৪৯ কলেজে শূন্য পাস নেত্রকোনায় এইচএসসি পরীক্ষায় ৫ কলেজে শতভাগ অকৃতকার্য জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দৌলতদিয়ায় হামলায় চিকিৎসাধীন অবস্থায় আহত নারীর মৃত্যু উখিয়ার ইনানীতে মিলল গ্যাস ও তেলের সন্ধান, পর্যবেক্ষণ করবে পেট্রোবাংলা প্রথম ৯ মাসে সিটি ব্যাংকের মুনাফা ৮৬৭ কোটি টাকা যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ এ বড় পতন বাংলাদেশ সেনাবাহিনীতে ৪ সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ, বেতন ৫০ হাজার রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৬ শতাংশ যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির দায়ে দুই চীনা নাগরিকের ৩০ মাসের কারাদণ্ড চাকরি বাঁচানোর লড়াইয়ে ক্যারিক, আর্সেনালের সামনে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল ই-জোন এইচআরএমে ১১৬৯ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি স্বর্ণের দাম ভরিতে কমলো ১৬৩৩ টাকা জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ নিউল্যান্ডসে অজি-প্রোটিয়াদের স্নায়ুক্ষয়ী লড়াই ও ঘুরে দাঁড়ানোর গল্প