যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের প্রলুব্ধ করে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির চেষ্টা করার দায়ে দুই চীনা নাগরিককে ৩০ মাস করে কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন ৪০ বছর বয়সী লিরেন ‘রায়ান’ লাই এবং ৩৯ বছর বয়সী ইউয়ানসে চেন। কারাদণ্ড ভোগের পর তাদের তিন বছর কঠোর নজরদারিতে থাকতে হবে। শুক্রবার মার্কিন বিচার বিভাগের (ডিওজে) এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। কারাভোগ শেষে তাদের তিন বছর নজরদারির আওতায় থাকতে হবে।
আদালতের নথি থেকে জানা যায়, ২০২১ সালের মে মাসের অনেক আগে থেকেই এই দু’জন চীনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন। তাদের মূল লক্ষ্য ছিল মার্কিন জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গোপনীয় তথ্য সংগ্রহের বিনিময়ে সামরিক সদস্যদের ঘুষ প্রদান করা। ২০২২ সালের মে মাসে তারা গোপনে ‘ডেড ড্রপ’ পদ্ধতির মাধ্যমে ১০ হাজার ডলার হস্তান্তর করেন। পরবর্তীতে একই গোপন কৌশলে আরও ২০ হাজার ডলার লেনদেনের ব্যবস্থা করেন তারা।
তদন্তে বেরিয়ে আসে যে, চেন মার্কিন নৌবাহিনীর সদস্যদের ব্যক্তিগত তথ্য এবং নৌঘাঁটির ছবি সংগ্রহের পাশাপাশি সামরিক প্রশিক্ষণার্থী ও কর্মরত সেনাদের বিস্তারিত পরিচিতি হাতিয়ে নিয়েছিলেন। বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করার তথ্য মার্কিন অ্যাটর্নি জেনারেলকে না জানানোর অভিযোগে তারা আদালতে দোষ স্বীকার করেন। এর আগে ২০২৫ সালের জুন মাসে তাদের গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালের জুনে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মার্কিন বিচার বিভাগের জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ আইজেনবার্গ এই রায় প্রসঙ্গে বলেন, অভিযুক্তদের কর্মকাণ্ড ছিল মূলত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করা এবং চীনা গোয়েন্দা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। আইন অমান্য করে এই ধরনের কর্মকাণ্ড চালানোর অভিযোগে তাদের এই সাজা প্রদান করা হলো।

















