বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)’ তাদের ‘কার্ডস সেলস’ বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রিধারীরা অনলাইনের মাধ্যমে এই পদে আবেদন করতে পারবেন।
ক্রেডিট কার্ড বিক্রয়ের জন্য সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, বিভিন্ন ক্রেডিট কার্ডের সুবিধা ব্যাখ্যা করা এবং আবেদন প্রক্রিয়াসম্পন্ন করা এই পদের অন্যতম মূল দায়িত্ব।
এছাড়া ব্যাংক নির্ধারিত মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, নতুন কার্ড সক্রিয়করণ নিশ্চিত করা, গ্রাহকসেবা প্রদান এবং দৈনন্দিন ও সাপ্তাহিক বিক্রয় প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
পদের বিবরণ ও যোগ্যতা
- পদের নাম: ট্রেইনি অফিসার, কার্ডস সেলস
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে
প্রয়োজনীয় দক্ষতা
- বিক্রয় কৌশল ও গ্রাহকসেবায় দক্ষ হতে হবে
- যোগাযোগ ও দর-কষাকষিতে পারদর্শী এবং স্বাধীনভাবে কাজের সক্ষমতা থাকতে হবে
- অনলাইন প্ল্যাটফর্ম ও মাইক্রোসফট অফিসের কাজে দক্ষতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
- মাসিক বেতন: সাকুল্যে মাসিক বেতন ৩১,০০০ টাকা।
- অন্যান্য সুবিধা: উৎসব ভাতা, হাসাপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন সুবিধা, ছুটি এবং এইচআর নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
- কর্মস্থল: ঢাকা।
- আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর ২০২৬।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বেতন কাঠামো ও সুবিধাসমূহ।
- আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

















