নদী গবেষণা ইনস্টিটিউট সম্প্রতি ইন্টার্নশিপের জন্য আবেদন আহ্বান করেছে। এই কর্মসূচির আওতায় দুই ব্যাচে মোট ১২ জন শিক্ষার্থীকে তিন মাস মেয়াদী হাতে-কলমে কাজের সুযোগ দেওয়া হবে। নির্বাচিত ইন্টার্নরা ইন্টার্নশিপ চলাকালীন প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন এবং কোর্স শেষে সনদপত্র অর্জন করবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে জুন—এই দুটি আলাদা মেয়াদে ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালিত হবে।
প্রতিটি ব্যাচে ছয়জন করে শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট বিষয়ের ওপর স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনকারীরা আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন। তবে ডিগ্রি অর্জনের সর্বোচ্চ দুই বছরের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের প্রয়োজনীয় শর্তাবলি ও বিষয়সমূহ
- যোগ্য বিষয়সমূহ: পুরকৌশল, যন্ত্রকৌশল, পানি সম্পদ কৌশল, রিভার ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিকস, হাইড্রোলজি, পরিবেশ প্রকৌশল, গণিত, ফলিত গণিত, তড়িৎ কৌশল, কৃষি প্রকৌশল, পদার্থবিদ্যা, মৃত্তিকাবিজ্ঞান, রসায়ন, সমুদ্রবিজ্ঞান, ভূগোল, ভূতত্ত্ব, পরিবেশবিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন।
- আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদনের বিস্তারিত ও ফরম লিঙ্কএই ঠিকানায় ভিজিট করুন।
- আবেদন ফরমের লিংক।
- আবেদনের শেষ তারিখ।
- বিস্তারিত দেখুন https://rri.gov.bd/pages/notices/internship-notice-ozlo16-6ae836895703c40cec858d4f এই ঠিকানায়।

















