দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসিতে মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদটিতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
চাকরির সংক্ষিপ্ত বিবরণ
- প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
- পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার
- শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এইচএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ থাকা বাধ্যতামূলক)
- বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
- অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নেই
- চাকরির ধরন: ফুলটাইম
সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় বেতনের পাশাপাশি সেলস ইনসেন্টিভ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, পারফরম্যান্স বোনাস, উৎসব বোনাস এবং বিদেশ ভ্রমণের মতো বিশেষ সুবিধা প্রদান করা হবে।
সাক্ষাৎকারের সময় ও স্থান
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি ও ফটোকপিসহ আগামী ৬ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে নিম্নলিখিত ঠিকানায় উপস্থিত হতে হবে ৬ নভেম্বরের সাক্ষাৎকারের ঠিকানা।
- ঢাকা: স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী সি/এ, ঢাকা-১২১২।
- চট্টগ্রাম: হাউস ৩৫/সি, বায়েজিদ বোস্তামী রোড, নাসিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া (টেক্সটাইল মোড়)।
- বগুড়া: হরিগড়ি মোড়, তেলিপুকুর ছোট বেলাইল, হোল্ডিং ১৫৯৪, বগুড়া সদর।
- কুমিল্লা: ৩৬৩, শিশুমঙ্গল রোড, কান্দিরপাড়, কুমিল্লা।
প্রতিষ্ঠানটির কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে।
আবেদনের বিস্তারিত নিয়মাবলী সম্পর্কে জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অনুসরণ করা যেতে পারে।
- এক নজরে স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
- পদসংখ্যা: নির্ধারিত নয়।
- অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা।
- কর্মক্ষেত্র: অফিসে।
- বেতন: আলোচনা সাপেক্ষে।
- আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

















