ডিসেম্বরে কোনো আপার ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ ফিরেও আসে, তবে তাদের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।
শনিবার বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় ছাত্রশক্তি আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক কার্যক্রমের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত নবীনবরণ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, সংসদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদ এবং যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন। এছাড়াও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেখানে অংশ নেন।

















