যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার জন্য দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে এই কমিটির পূর্ণাঙ্গ রূপ প্রকাশ করা হবে। রোববার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের তৎকালীন কমিটি বিলুপ্ত করা হয়েছিল। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তের প্রেক্ষিতেই ওই কমিটি বিলুপ্ত করা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

















