বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড তাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট বিভাগের জন্য জনবল নিয়োগের লক্ষ্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সহকারী লিড ইঞ্জিনিয়ার পদে একজন যোগ্যতাসম্পন্ন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। গত ৮ নভেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ২১ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত চলবে।
নিয়োগের বিস্তারিত তথ্য
- প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
- পদ ও বিভাগ: সহকারী লিড ইঞ্জিনিয়ার (ডাটাবেজ ম্যানেজমেন্ট)
- পদসংখ্যা: ১টি
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মস্থল: ঢাকা
- শিক্ষাগত যোগ্যতা: সিএসই, আইটি, ইইই বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
- অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
অন্যান্য যোগ্যতা ও সুবিধা
এন্টারপ্রাইজ প্রোডাকশন এনভায়রনমেন্টে এবং আনুষ্ঠানিক ইনসিডেন্ট বা চেঞ্জ ম্যানেজমেন্টে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
নির্বাচিত প্রার্থী প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন।
এছাড়া সাপ্তাহিক দুই দিন ছুটিসহ অফিসের কাজের পরিবেশে দায়িত্ব পালন করতে হবে। আবেদনের বিস্তারিত নিয়ম ও বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানের নির্ধারিত লিংকে গিয়ে দেখে নেওয়া যাবে।
- এক নজরে নগদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
- কর্মক্ষেত্র: অফিসে।
- বয়সসীমা: উল্লেখ নেই।
- বেতন: আলোচনা সাপেক্ষে।

















