ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবায় গতি সীমিত করায় রাশিয়ার হামলা প্রতিহত করা তার দেশের বাহিনীর জন্য কঠিন হয়ে পড়েছে। রোববার জেলেনস্কি বলেন, বিদ্যুৎ উপকেন্দ্র লক্ষ্য করে রাশিয়ার জেটচালিত ড্রোন হামলা প্রতিহত করতে ইউক্রেনকে হিমশিম খেতে হচ্ছে।
বিশেষ করে রাশিয়ার জেটচালিত ড্রোনগুলো ভূপাতিত করার ক্ষেত্রে এই বিধিনিষেধ বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি আশা প্রকাশ করেন যে, দ্রুত এসব বিধিনিষেধ তুলে নেওয়া হবে। শীত মৌসুমকে সামনে রেখে জ্বালানি অবকাঠামো ও জনজীবন সুরক্ষায় স্টারলিংকের নিরবচ্ছিন্ন গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। শীতের আগে মানুষের জীবন এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রক্ষা করা সরাসরি এর ওপর নির্ভর করছে।’।
এই সমস্যা সমাধানে মার্কিন সরকার এবং ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের প্রতিনিধিদের সঙ্গে কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন জেলেনস্কি। তিনি জোর দিয়ে বলেন, ইতিহাসের সঠিক পক্ষে অবস্থান নেওয়া এখন জরুরি। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই স্টারলিংক সেবা ব্যবহার করে আসছে, তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এর ব্যবহার ও গতি নিয়ে জটিলতা বেড়েছে। সেনারা যোগাযোগের জন্য সাধারণ স্টারলিংক ব্যবহার করলেও আকাশসীমা সুরক্ষায় সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে থাকে।
স্টারশিল্ডের গতিসীমা নিয়ে অক্টোবর মাস থেকেই বিতর্ক চলছে, যার জেরে ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ভিন্নতা স্পষ্ট হয়েছে। মাস্ক দাবি করেছেন, স্টারশিল্ড মূলত মার্কিন সরকারের নিয়ন্ত্রণে চলে, তাই বিধিনিষেধের দায়ভার তাদের। অন্যদিকে ট্রাম্প এই দায় অস্বীকার করে পাল্টা দাবি করেছেন যে, তিনি মাস্ককে সেবাটি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস মিললেও কিয়েভ বলছে, বিধিনিষেধ এখনও বহাল রয়েছে। কারণ, সম্মুখসারি ও সাময়িকভাবে অধিকৃত অঞ্চলগুলোতে স্টারশিল্ড টার্মিনালের পরিচালনগতির ওপর বিধিনিষেধ এখনো বহাল রয়েছে। আপনি যদি সেখানে বিধিনিষেধ আরোপ করেন, তবে আপনি আংশিকভাবে স্বীকার করে নিচ্ছেন যে সাময়িকভাবে অধিকৃত ওই অঞ্চলগুলো আমাদের নয়।’।
জেলেনস্কি জানিয়েছেন, গত সোমবার থেকে প্রতি ঘণ্টায় ১৬১ কিলোমিটারের গতিসীমা আরোপ করা হয়েছে, যা মূলত রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় এলাকাগুলোর জন্য প্রযোজ্য। তার মতে, এটি নিছক প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাজনৈতিক প্রভাবক হিসেবে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, তাদের ইন্টারসেপ্টর ড্রোনগুলো দ্রুতগতিতে চলার সময় অপারেটরদের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে, ফলে রাশিয়ার ‘শাহেদ’ ড্রোনের নাগাল পাওয়া সম্ভব হয় না। ইরানি নকশায় তৈরি ড্রোনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের ইন্টারসেপ্টর ড্রোনগুলো ঘণ্টায় ১৬১ কিলোমিটার গতিতে পৌঁছালে অপারেটরদের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে এবং রাশিয়ার জেটচালিত ‘শাহেদ’ ড্রোনগুলোকে ধরতে পারে না।’। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জেলেনস্কি বলেন, ‘এর রাজনৈতিক প্রভাব রয়েছে।
যুদ্ধক্ষেত্রে ইউক্রেন বর্তমানে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জামের সংকটেও ভুগছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে রাশিয়া জাপোরিঝিয়া, সুমি, ওদেসা, ঝিতোমির ও কিরোভোহরাদের জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে। চেরনিহিভ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ চাউস নিশ্চিত করেছেন যে, মেনা এলাকায় অবকাঠামোয় হামলায় দুজন নিহত হয়েছেন এবং পুরো অঞ্চলের জ্বালানি কেন্দ্রগুলো লক্ষ্য করে আঘাত করা হয়েছে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া নিপ্রো, খারকিভ ও জাপোরিঝিয়া অঞ্চলের রেল অবকাঠামোতেও হামলা হয়েছে।
পাল্টা প্রতিক্রিয়ায় ইউক্রেনের সামরিক বাহিনী ১৫ নভেম্বর রাতে রাশিয়ার তাতারস্তানের নিজনেকামস্কে বড় ধরনের অভিযান চালিয়েছে। তারা রাশিয়ার পেট্রোকেমিক্যাল কারখানা ও তেল শোধনাগারে হামলা করেছে, যা মস্কোর যুদ্ধের রসদ জোগানোয় ব্যবহৃত হতো। এছাড়া তাগানরগে ইউক্রেনের হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ইউরি স্লিউসার। এদিকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা লুহানস্ক অঞ্চলে লরিচালক ও এক বৃদ্ধা নিহতের দাবি করেছেন মস্কো-নিযুক্ত নেতা লিওনিদ পাসেচনিক।
তেল শোধনাগারে হামলার বিষয়টি নিয়েও জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। ট্রাম্পের দাবি, এসব হামলার কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। বিপরীতে কিয়েভের স্পষ্ট বক্তব্য, রাশিয়ার যুদ্ধের অন্যতম অর্থায়ন উৎস বন্ধ করতেই এই শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করা অপরিহার্য। রাশিয়ার যুদ্ধের জন্য কাঁচামাল ও জ্বালানি সরবরাহ করে—এমন দুটি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়।

















