২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

জাতীয় গ্রিডে প্রথমবার বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক কেন্দ্রের

news24banglatv.com জাতীয় ডেস্ক
Follow us Facebook YouTube
মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে সোপর্দ যুবদল নেতার মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে সোপর্দ যুবদল নেতার কিশোর মৃত্যুর ঘটনা মামলায় সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন কিশোর মৃত্যুর ঘটনা মামলায় সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ বিভাগে শিক্ষক নিয়োগ: ১৮ পদে সুযোগ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ বিভাগে শিক্ষক নিয়োগ: ১৮ পদে সুযোগ কাতারের আমিরের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাতারের আমিরের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভোলায় রোড রোলারের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২ ভোলায় রোড রোলারের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ সিঙ্গাপুরকে সাত গোলে হারিয়ে জয়ের ধারায় ব্রাজিল সিঙ্গাপুরকে সাত গোলে হারিয়ে জয়ের ধারায় ব্রাজিল বিদ্যালয়ের রুমে নারী: দপ্তরির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ বিদ্যালয়ের রুমে নারী: দপ্তরির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ শিক্ষক নিয়োগ: আবেদনের সময় ১ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ শিক্ষক নিয়োগ: আবেদনের সময় ১ ডিসেম্বর
সব খবর

দেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই ঐতিহাসিক কার্যক্রম শুরু হয়। বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের মধ্যকার সমন্বিত ব্যবস্থার স্থিতিশীলতা ও কার্যকারিতা যাচাই করাই এই প্রাথমিক গ্রিড সংযোগ বা ফার্স্ট গ্রিড কানেকশনের (এফজিসি) মূল উদ্দেশ্য। পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও বিশ্লেষণের জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে পরবর্তী দফার পরীক্ষা সম্পন্ন করা হবে।

পরীক্ষার প্রতিটি ধাপের ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী কার্যক্রমের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদনের প্রয়োজন হবে। বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, গত অক্টোবর মাসে রিয়্যাক্টরে পারমাণবিক বিভাজন বা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া সফলভাবে শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রটি পর্যায়ক্রমে বিভিন্ন পরীক্ষা অতিক্রম করছে। নির্ধারিত তাপমাত্রা ও চাপে স্টিম জেনারেটরে উৎপন্ন উচ্চচাপের বাষ্প পাইপলাইনের মাধ্যমে টারবাইনে পাঠিয়ে ঘূর্ণন তৈরি করা হচ্ছে, যা থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, গ্রিড সিনক্রোনাইজেশনের মাধ্যমে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ প্রবাহের সক্ষমতা যাচাই করা হচ্ছে। তবে এটি বাণিজ্যিক সরবরাহ নয়, বরং কারিগরি ধাপের অংশ হিসেবে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য পরীক্ষা করা হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও বৈশ্বিক নিরাপত্তা মানদণ্ড মেনে ধাপে ধাপে কেন্দ্রের উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। প্রয়োজনীয় সব লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পর প্রথম ইউনিটের সক্ষমতা পর্যায়ক্রমে শতভাগ পর্যন্ত উন্নীত করা হবে। প্রয়োজনীয় পরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন শেষে প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। তবে শতভাগ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পরেই পূর্ণ বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। প্রসঙ্গত, রূপপুর প্রকল্পে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণাধীন রয়েছে। দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যা দেশের বিদ্যুৎ খাতে বড় ধরনের অবদান রাখবে।

গ্রিড সংযোগ শুরুর সময় মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রকৌশলী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে সোপর্দ যুবদল নেতার মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে সোপর্দ যুবদল নেতার কিশোর মৃত্যুর ঘটনা মামলায় সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন কিশোর মৃত্যুর ঘটনা মামলায় সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ বিভাগে শিক্ষক নিয়োগ: ১৮ পদে সুযোগ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ বিভাগে শিক্ষক নিয়োগ: ১৮ পদে সুযোগ কাতারের আমিরের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাতারের আমিরের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভোলায় রোড রোলারের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২ ভোলায় রোড রোলারের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ সিঙ্গাপুরকে সাত গোলে হারিয়ে জয়ের ধারায় ব্রাজিল সিঙ্গাপুরকে সাত গোলে হারিয়ে জয়ের ধারায় ব্রাজিল বিদ্যালয়ের রুমে নারী: দপ্তরির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ বিদ্যালয়ের রুমে নারী: দপ্তরির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ শিক্ষক নিয়োগ: আবেদনের সময় ১ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ শিক্ষক নিয়োগ: আবেদনের সময় ১ ডিসেম্বর
সব খবর
শিরোনাম :
মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে সোপর্দ যুবদল নেতার কিশোর মৃত্যুর ঘটনা মামলায় সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ বিভাগে শিক্ষক নিয়োগ: ১৮ পদে সুযোগ কাতারের আমিরের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভোলায় রোড রোলারের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ সিঙ্গাপুরকে সাত গোলে হারিয়ে জয়ের ধারায় ব্রাজিল বিদ্যালয়ের রুমে নারী: দপ্তরির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ শিক্ষক নিয়োগ: আবেদনের সময় ১ ডিসেম্বর ব্যাংকিং খরচে নতুন সীমা নির্ধারণ করল কাতার সেন্ট্রাল ব্যাংক জাতীয় গ্রিডে প্রথমবার বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক কেন্দ্রের পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন হাইকোর্ট -: রায়ের পর্যবেক্ষণে যা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিবাদে বৃদ্ধার মৃত্যু বাংলাদেশে বাড়ছে নতুন ও অপ্রচলিত মাদকের বিস্তার পল্লবীর শিশুকন্যা মৃত্যুর ঘটনা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল নিউইয়র্ক লাইব্রেরিতে চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের অগ্রাধিকার টেন্ট পেগিং বিশ্বকাপে রানার্সআপ হয়ে কাতারের দারুণ সাফল্য ভ্যাট রিটার্ন জমা ও জরিমানা মওকুফ: সময় বাড়াল এনবিআর মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে সোপর্দ যুবদল নেতার কিশোর মৃত্যুর ঘটনা মামলায় সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ বিভাগে শিক্ষক নিয়োগ: ১৮ পদে সুযোগ কাতারের আমিরের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভোলায় রোড রোলারের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ সিঙ্গাপুরকে সাত গোলে হারিয়ে জয়ের ধারায় ব্রাজিল বিদ্যালয়ের রুমে নারী: দপ্তরির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ শিক্ষক নিয়োগ: আবেদনের সময় ১ ডিসেম্বর ব্যাংকিং খরচে নতুন সীমা নির্ধারণ করল কাতার সেন্ট্রাল ব্যাংক জাতীয় গ্রিডে প্রথমবার বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক কেন্দ্রের পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন হাইকোর্ট -: রায়ের পর্যবেক্ষণে যা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিবাদে বৃদ্ধার মৃত্যু বাংলাদেশে বাড়ছে নতুন ও অপ্রচলিত মাদকের বিস্তার পল্লবীর শিশুকন্যা মৃত্যুর ঘটনা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল নিউইয়র্ক লাইব্রেরিতে চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের অগ্রাধিকার টেন্ট পেগিং বিশ্বকাপে রানার্সআপ হয়ে কাতারের দারুণ সাফল্য ভ্যাট রিটার্ন জমা ও জরিমানা মওকুফ: সময় বাড়াল এনবিআর