চীন থেকে ছেড়ে আসা কোমোরোসের পতাকাবাহী জাহাজ ‘এমভি স্টার লাইন’ ইন্দোনেশিয়ার জলসীমায় আটক করেছে দেশটির নৌবাহিনী। জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলের কাছে টহলরত নৌবাহিনীর সদস্যরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে জাহাজটি থামান এবং তল্লাশি চালান। এই অভিযানে জাহাজ থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট ও বিপুল সংখ্যক খালি ফোরজি এলটিই সিমকার্ড উদ্ধার করা হয়েছে। চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান ও লাখ লাখ খালি সিমকার্ডসহ একটি বিদেশি জাহাজ জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটি আফ্রিকার দ্বীপরাষ্ট্র কোমোরোসের পতাকাবাহী। জাহাজের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমের (এআইএস) তথ্যেও মোংলা বন্দরের নাম গন্তব্য হিসেবে উল্লেখ রয়েছে। ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম কুমপারান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় জাহাজটি আটক করা হয়। জাহাজটি ঠিকমতো দিক পরিবর্তন করছিল না।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, তল্লাশির সময় জাহাজটি থেকে সন্দেহজনক রাসায়নিকের ৩৬টি কনটেইনার পাওয়া যায়। এর মধ্যে ১৫টি কনটেইনারেই ছিল সোডিয়াম পারক্লোরেট। এটি মূলত রকেট বুস্টার ও স্যাটেলাইট উৎক্ষেপণযানে কঠিন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া আতশবাজি ও জরুরি সংকেত ফ্লেয়ার তৈরিতেও এর ব্যবহার রয়েছে। ডিএনএ ও আরএনএ পৃথক্করণ, খনি ও নির্মাণশিল্প এবং বস্ত্রশিল্পেও রাসায়নিকটির ব্যবহার রয়েছে। বৈধ শিল্পকারখানায় ব্যবহার থাকলেও সোডিয়াম পারক্লোরেটের অক্সিজেন সরবরাহের উচ্চ ক্ষমতার কারণে সাধারণ দাহ্য পদার্থের সঙ্গে মিশে এটি ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে।
শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, জাহাজটি চীনের শিডাও ও লিয়ানইউঙ্গাং বন্দর থেকে যাত্রা শুরু করে। এ ছাড়া সেটির সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না।
এরপর ৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এটি সিঙ্গাপুরে অবস্থান করেছিল।
নির্ধারিত সূচি অনুযায়ী জাহাজটির ৮ নভেম্বর মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। জাহাজটির বাণিজ্যিক ব্যবস্থাপনায় রয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ড্রিমলাইন কমোডিটিস ডিএমসিসি এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় হংকংভিত্তিক ফুজিয়ান সাকসেস ওশান শিপিং।
রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা আরও জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং বড় ধরনের দুর্ঘটনা রোধে এই রাসায়নিক জব্দ করা হয়েছে। অতীতে ইরান ও যুক্তরাষ্ট্রের নেভাদায় এই রাসায়নিক থেকে ভয়াবহ বিস্ফোরণের নজির রয়েছে। বর্তমানে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জাহাজটির নথিপত্র এবং বিপজ্জনক পণ্য পরিবহনের আন্তর্জাতিক আইন মানা হয়েছে কি না, তা যাচাই-বাছাই করছে। জাহাজটির প্রশাসনিক নথিপত্র, সমুদ্রপথে চলাচলের বৈধতা এবং বিপজ্জনক পণ্য পরিবহনের নিয়মকানুন যথাযথভাবে মানা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই নৌ কর্মকর্তা।
বাংলাদেশে সোডিয়াম পারক্লোরেট আমদানির ক্ষেত্রে বিস্ফোরক আইন ১৮৮৪ এবং বিস্ফোরক বিধিমালা ২০০৪ কঠোরভাবে পালন করা আবশ্যক। এ ধরনের পণ্য আমদানির জন্য বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শকের কাছ থেকে লাইসেন্স বা অনাপত্তিপত্র সংগ্রহ করা বাধ্যতামূলক। এছাড়া আমদানিকারকের অবশ্যই অনুমোদিত গুদাম বা ম্যাগাজিন থাকতে হয় এবং ফরম-২২ অনুযায়ী মজুতের লাইসেন্স নিতে হয়। এর আমদানি-রপ্তানির ক্ষেত্রে কঠোর সরকারি অনুমোদন প্রয়োজন।
বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, নিয়ন্ত্রিত এই রাসায়নিক আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের প্রয়োজন পড়ে। সাধারণ বাণিজ্যিক আমদানিকারকদের জন্য এই পণ্য আনা প্রায় নিষিদ্ধ এবং কেবল অনুমোদিত শিল্পপ্রতিষ্ঠানগুলোই তাদের উৎপাদন সক্ষমতার ভিত্তিতে এলসি খুলতে পারে। মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ বক্তব্য দিতে রাজি হননি। গুদামের নকশা, জমির মালিকানা বা ভাড়ার চুক্তিপত্র এবং ফায়ার সার্ভিসের ছাড়পত্রও জমা দিতে হয়।

















