২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইরানে স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী ট্রাম্পের

news24banglatv.com আন্তর্জাতিক ডেস্ক
Follow us Facebook YouTube
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র হামলায় ৩১৬ জন নিহত পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র হামলায় ৩১৬ জন নিহত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণে ১৬ নভেম্বর বসছে ইসি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণে ১৬ নভেম্বর বসছে ইসি গাজীপুরের শিল্পাঞ্চলে আনসারের স্ট্রাইকিং ফোর্সের বিশেষ নিরাপত্তা টহল গাজীপুরের শিল্পাঞ্চলে আনসারের স্ট্রাইকিং ফোর্সের বিশেষ নিরাপত্তা টহল শিক্ষা ও গবেষণায় এআইটির সাথে মাভাবিপ্রবির সমঝোতা শিক্ষা ও গবেষণায় এআইটির সাথে মাভাবিপ্রবির সমঝোতা সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরী ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনার মাঝেও গোপনে বাড়ছে বাণিজ্যিক লেনদেন ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনার মাঝেও গোপনে বাড়ছে বাণিজ্যিক লেনদেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান রমজানে ১০ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক রমজানে ১০ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা-২০২৭ প্রকাশ, জানুন ফি ও পরীক্ষার নিয়ম বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা-২০২৭ প্রকাশ, জানুন ফি ও পরীক্ষার নিয়ম
সব খবর

ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও অবৈধ পণ্য চলাচল নিয়ন্ত্রণে নতুন এক সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামের বিশেষ এই বাহিনী এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে। মূলত ইরানের ওপর চলমান নৌ অবরোধকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই ওয়াশিংটন এই নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের ভেতরে পণ্য প্রবেশ ও বাইরে যাওয়া আগের চেয়ে অনেক কঠিন হয়ে পড়বে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। আট মাস ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ জোরদারের অংশ হিসেবে এই বিশেষ ইউনিটটি কাজ করবে। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানে প্রবেশ ও দেশটি থেকে বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নতুন এই বাহিনী পুরোপুরি সক্রিয় রয়েছে। এর আগে শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দেয়।

সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, নতুন এই বাহিনীর মূল লক্ষ্য হলো ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, সামরিক সরঞ্জামের মজুত বাড়ানো এবং অস্ত্র কারখানা পুনর্গঠনের সক্ষমতা সীমিত করে ফেলা। ফ্লোরিডাভিত্তিক এই বাহিনীতে সামরিক ও বেসামরিক সদস্যরা রয়েছেন, যারা বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। তাদের নজরদারিতে রয়েছে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর, যেখান দিয়ে দ্বৈত প্রযুক্তিসহ বিভিন্ন নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করাই তাদের প্রধান দায়িত্ব।

এদিকে যুক্তরাষ্ট্রের এই নতুন উদ্যোগকে ব্যর্থ বলে প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, ওয়াশিংটন বিভিন্ন নামে যে অর্থনৈতিক অবরোধের পরিকল্পনা করছে তা কখনোই সফল হবে না। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে তিনি আরও বলেন, চরম অর্থনৈতিক চাপ প্রয়োগ করে ইরানের অর্থনীতি ধসিয়ে দেওয়া বা দেশটিকে ভেঙে ফেলার মার্কিন লক্ষ্য পূরণ হবে না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যিক পথ বন্ধ করার সামর্থ্য যুক্তরাষ্ট্রের নেই বলেও তিনি মন্তব্য করেন। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, এর আগে মার্কিন নৌ অবরোধের ফলে ইরানের প্রায় ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রফতানি আটকে গেছে।

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র হামলায় ৩১৬ জন নিহত পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র হামলায় ৩১৬ জন নিহত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণে ১৬ নভেম্বর বসছে ইসি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণে ১৬ নভেম্বর বসছে ইসি গাজীপুরের শিল্পাঞ্চলে আনসারের স্ট্রাইকিং ফোর্সের বিশেষ নিরাপত্তা টহল গাজীপুরের শিল্পাঞ্চলে আনসারের স্ট্রাইকিং ফোর্সের বিশেষ নিরাপত্তা টহল শিক্ষা ও গবেষণায় এআইটির সাথে মাভাবিপ্রবির সমঝোতা শিক্ষা ও গবেষণায় এআইটির সাথে মাভাবিপ্রবির সমঝোতা সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরী ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনার মাঝেও গোপনে বাড়ছে বাণিজ্যিক লেনদেন ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনার মাঝেও গোপনে বাড়ছে বাণিজ্যিক লেনদেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান রমজানে ১০ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক রমজানে ১০ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা-২০২৭ প্রকাশ, জানুন ফি ও পরীক্ষার নিয়ম বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা-২০২৭ প্রকাশ, জানুন ফি ও পরীক্ষার নিয়ম
সব খবর
শিরোনাম :
ইরানে স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী ট্রাম্পের পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র হামলায় ৩১৬ জন নিহত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণে ১৬ নভেম্বর বসছে ইসি গাজীপুরের শিল্পাঞ্চলে আনসারের স্ট্রাইকিং ফোর্সের বিশেষ নিরাপত্তা টহল শিক্ষা ও গবেষণায় এআইটির সাথে মাভাবিপ্রবির সমঝোতা সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরী ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনার মাঝেও গোপনে বাড়ছে বাণিজ্যিক লেনদেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান রমজানে ১০ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা-২০২৭ প্রকাশ, জানুন ফি ও পরীক্ষার নিয়ম অসুস্থ ইমরান খানকে গোপনে হাসপাতালে নিয়ে চিকিৎসা, ফের কারাগারে ফেরত এআই কি কেড়ে নেবে মানুষের কাজ? বাড়ছে কর্মসংস্থান হারানোর উদ্বেগ অবৈধ অভিবাসনে উস্কানির দায়ে গ্রিস থেকে ফেরত ৫০ বাংলাদেশি সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস এরদোয়ানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত সকল বাধা পেরিয়ে সংগীতে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানি হুমকির মুখে সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে পুঠিয়া রাজবাড়ি ইরানে স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী ট্রাম্পের পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র হামলায় ৩১৬ জন নিহত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণে ১৬ নভেম্বর বসছে ইসি গাজীপুরের শিল্পাঞ্চলে আনসারের স্ট্রাইকিং ফোর্সের বিশেষ নিরাপত্তা টহল শিক্ষা ও গবেষণায় এআইটির সাথে মাভাবিপ্রবির সমঝোতা সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরী ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনার মাঝেও গোপনে বাড়ছে বাণিজ্যিক লেনদেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান রমজানে ১০ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা-২০২৭ প্রকাশ, জানুন ফি ও পরীক্ষার নিয়ম অসুস্থ ইমরান খানকে গোপনে হাসপাতালে নিয়ে চিকিৎসা, ফের কারাগারে ফেরত এআই কি কেড়ে নেবে মানুষের কাজ? বাড়ছে কর্মসংস্থান হারানোর উদ্বেগ অবৈধ অভিবাসনে উস্কানির দায়ে গ্রিস থেকে ফেরত ৫০ বাংলাদেশি সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস এরদোয়ানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত সকল বাধা পেরিয়ে সংগীতে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানি হুমকির মুখে সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে পুঠিয়া রাজবাড়ি