কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কাউছারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় অবস্থানকালে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে কুমিল্লা ট্রমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাউছার স্থানীয় নেতা কবিরের ছোট ভাই।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।

















