সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান। সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। তারা মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন।
নিহতরা সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির কর্মী ছিলেন এবং তাদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। দুর্ঘটনাস্থলে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত পৌঁছায়। তারা মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
















