সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং পাসপোর্টের জন্য আবেদন করার বিষয়টি খতিয়ে দেখছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গণমাধ্যমে বিষয়টি সামনে আসলেও এর সত্যতা ও আইনি ভিত্তি নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। আবেদনটি সত্যিই করা হয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং নিউজেও দেখেছেন, তবে এখনো নিশ্চিত তথ্য পাননি। এই আবেদনের পেছনে আইনগত ভিত্তি রয়েছে কি না এবং তার আবেদন করার অধিকার কতটা কার্যকর, তা পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যৌথভাবে পরীক্ষা করছে। পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়েছেন, সেই দেশের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে প্রয়োজনীয় চিঠি পাঠিয়ে আইনানুগ অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ককটেল বিস্ফোরণ ও নাশকতার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি পতিত শক্তি দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তারা বিভিন্ন বাস ও সরকারি স্থাপনায় হামলা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। এই অপশক্তিকে প্রতিহত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।

















