১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি

news24banglatv.com রাজনীতি ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে শূন্য হওয়া সংরক্ষিত আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেন। শূন্য আসনটি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশন সচিবালয়কে অনুরোধ করা হয়েছে। আইন অনুযায়ী নির্ধারিত ৯০ দিনের সময়সীমার মধ্যেই উপনির্বাচন সম্পন্ন করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার। তিনি আরও জানান, কমিশন শীঘ্রই এ সংক্রান্ত নির্বাচনী তফসিল ঘোষণা করবে। নিয়ম অনুযায়ী, যে দল বা জোটের জন্য এই সংরক্ষিত আসনটি বরাদ্দ, সেই দল বা জোটই নতুন প্রার্থী চূড়ান্ত করবে। কোনো আসনে একাধিক প্রার্থী না থাকলে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন।

কেন পদত্যাগ করলেন মিষ্টি?

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের দপ্তরে গিয়ে মিষ্টি পদত্যাগপত্র জমা দিলে বিকালে ২৩ নম্বর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এদিকে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, দলীয় প্রধানের নির্দেশের পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই। তিনি বলেন, দল মনোনয়ন না দিলে তো তিনি এমপি হতে পারতেন না। দলের প্রধান হিসেবে দেশের প্রয়োজনে কাউকে পদত্যাগ করতে বললে এবং সংশ্লিষ্ট এমপি তা মানলে তাতে কোনো দোষের কিছু নেই বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

সব খবর
শিরোনাম :
তিন মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা চিফ হুইপের জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে বিক্ষোভ, দিল্লিতে আটক ১১০০ গ্রেপ্তার হওয়ার আগে ভিডিও বার্তায় যা বললেন মেজর (অব.) যশোরে জিপিএ-৫ প্রাপ্তদের উৎসবে যমজ বোন সাবিহা ও সামিহা মধ্যপ্রাচ্যে তিনটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত ৩ ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত হোমনায় পুকুরে মাছ ও পাড়ে সবজি চাষে স্বাবলম্বী কৃষক আর্জেন্টিনার জার্সিতে ইতিহাস গড়া জয়ের ধারায় নিকো পাজ ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে সৌদি আরব ফেসবুকের সহায়তায় ধুমধাম করে বিয়ে হলো সিরাজগঞ্জের সুচিত্রার আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা ঘটনায় ও হুমকির অভিযোগে মামলা উত্তরাঞ্চলে এলপিজি সংকট: সিন্ডিকেটের কারসাজিতে ভোগান্তি চরমে টোকিও চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের দরূদ পাঠ: দুশ্চিন্তা মুক্তি ও আল্লাহর ক্ষমা পাওয়ার উপায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ ঢাকায় সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা চিফ হুইপের জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে বিক্ষোভ, দিল্লিতে আটক ১১০০ গ্রেপ্তার হওয়ার আগে ভিডিও বার্তায় যা বললেন মেজর (অব.) যশোরে জিপিএ-৫ প্রাপ্তদের উৎসবে যমজ বোন সাবিহা ও সামিহা মধ্যপ্রাচ্যে তিনটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত ৩ ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত হোমনায় পুকুরে মাছ ও পাড়ে সবজি চাষে স্বাবলম্বী কৃষক আর্জেন্টিনার জার্সিতে ইতিহাস গড়া জয়ের ধারায় নিকো পাজ ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে সৌদি আরব ফেসবুকের সহায়তায় ধুমধাম করে বিয়ে হলো সিরাজগঞ্জের সুচিত্রার আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা ঘটনায় ও হুমকির অভিযোগে মামলা উত্তরাঞ্চলে এলপিজি সংকট: সিন্ডিকেটের কারসাজিতে ভোগান্তি চরমে টোকিও চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের দরূদ পাঠ: দুশ্চিন্তা মুক্তি ও আল্লাহর ক্ষমা পাওয়ার উপায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ ঢাকায় সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা