১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
কুষ্টিয়া

ফেনীতে দেশের প্রথম রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news24banglatv.com কুষ্টিয়া ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

সরকারি ভবনের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় বাস্তবায়িত সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলোয় আয়োজিত অনুষ্ঠানে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের সূচনা করেন তিনি। এ সময় পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, দেশের প্রথম সরকারি এই রুফটপ সৌর প্রকল্পে তিন উপজেলায় মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট বা প্রায় শূন্য দশমিক ৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। নেট মিটারিং ব্যবস্থার আওতায় উৎপাদিত বিদ্যুৎ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইন। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি)।

প্রকল্পের আওতায় ফুলগাজী উপজেলায় উপজেলা পরিষদ ভবন, জেলা পরিষদ ডাকবাংলো ও ছয়টি ইউনিয়ন পরিষদ ভবনসহ আটটি স্থাপনায় সৌর প্যানেল বসানো হয়েছে, যার মোট সক্ষমতা ২৪৯ কিলোওয়াট। ছাগলনাইয়া উপজেলায় উপজেলা পরিষদ, পৌরসভা, ডাকবাংলো ও ইউনিয়ন পরিষদ ভবনের ছাদসহ মোট ১২টি স্থাপনায় ৪১৫ কিলোওয়াট সক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এছাড়া পরশুরাম উপজেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম, তিনটি ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ ডাকবাংলো মিলিয়ে মোট ছয়টি স্থাপনায় ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। ছয়টি ইউনিয়ন পরিষদ ভবনের প্রতিটিতে প্রায় ২৫ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। উপজেলা পরিষদ ভবনে স্থাপিত সিস্টেমের সক্ষমতা প্রায় ১০৩ কিলোওয়াট। তবে প্রকল্পের মোট ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি।

ফেনী সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন। এদিন দুপুরে তিনি সেখানে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কর্মসূচিতেও তার অংশগ্রহণের কথা রয়েছে।

সব খবর
শিরোনাম :
তিন মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা চিফ হুইপের জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে বিক্ষোভ, দিল্লিতে আটক ১১০০ গ্রেপ্তার হওয়ার আগে ভিডিও বার্তায় যা বললেন মেজর (অব.) যশোরে জিপিএ-৫ প্রাপ্তদের উৎসবে যমজ বোন সাবিহা ও সামিহা মধ্যপ্রাচ্যে তিনটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত ৩ ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত হোমনায় পুকুরে মাছ ও পাড়ে সবজি চাষে স্বাবলম্বী কৃষক আর্জেন্টিনার জার্সিতে ইতিহাস গড়া জয়ের ধারায় নিকো পাজ ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে সৌদি আরব ফেসবুকের সহায়তায় ধুমধাম করে বিয়ে হলো সিরাজগঞ্জের সুচিত্রার আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা ঘটনায় ও হুমকির অভিযোগে মামলা উত্তরাঞ্চলে এলপিজি সংকট: সিন্ডিকেটের কারসাজিতে ভোগান্তি চরমে টোকিও চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের দরূদ পাঠ: দুশ্চিন্তা মুক্তি ও আল্লাহর ক্ষমা পাওয়ার উপায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ ঢাকায় সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা চিফ হুইপের জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে বিক্ষোভ, দিল্লিতে আটক ১১০০ গ্রেপ্তার হওয়ার আগে ভিডিও বার্তায় যা বললেন মেজর (অব.) যশোরে জিপিএ-৫ প্রাপ্তদের উৎসবে যমজ বোন সাবিহা ও সামিহা মধ্যপ্রাচ্যে তিনটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত ৩ ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত হোমনায় পুকুরে মাছ ও পাড়ে সবজি চাষে স্বাবলম্বী কৃষক আর্জেন্টিনার জার্সিতে ইতিহাস গড়া জয়ের ধারায় নিকো পাজ ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে সৌদি আরব ফেসবুকের সহায়তায় ধুমধাম করে বিয়ে হলো সিরাজগঞ্জের সুচিত্রার আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা ঘটনায় ও হুমকির অভিযোগে মামলা উত্তরাঞ্চলে এলপিজি সংকট: সিন্ডিকেটের কারসাজিতে ভোগান্তি চরমে টোকিও চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের দরূদ পাঠ: দুশ্চিন্তা মুক্তি ও আল্লাহর ক্ষমা পাওয়ার উপায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ ঢাকায় সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা