দেশের বাজারে স্বর্ণের দাম আবারও সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। নতুন এই দর শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে, যা শনিবারও (৩১ অক্টোবর) অব্যাহত রয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার সংগঠনটি স্বর্ণের দাম বাড়িয়েছিল। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। ফলে শনিবার (৩১ অক্টোবর) দেশের বাজারেও একই দামে স্বর্ণ কেনাবেচা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।
নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার প্রেক্ষিতেই এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির নির্দেশনা অনুযায়ী, অলঙ্কারের নকশা ও ধরনভেদে মজুরি নির্ধারিত হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না।
চলতি বছর এখন পর্যন্ত দেশে ১২৯ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৬২ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬৬ বার কমানো হয়েছে। এছাড়া একবার ভ্যাট সমন্বয় করা হয়েছিল। এর আগে ২০২৫ সালে মোট ৯৪ বার স্বর্ণের দাম পরিবর্তনের রেকর্ড ছিল বলে জানিয়েছে বাজুস।

















