বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
তারা ‘সিনিয়র অফিসার’ পদে যোগ্য প্রার্থী খুঁজছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যেই তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৪ নভেম্বর পর্যন্ত।
নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি
- প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
- পদের নাম: সিনিয়র অফিসার
- চাকরির ধরন: বেসরকারি ও ফুল টাইম
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর
- অভিজ্ঞতা: ন্যূনতম ৪ বছর
- বয়সসীমা: নির্ধারিত নয়
- কর্মস্থল: চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
- আবেদন শুরু: ২৯ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৪ নভেম্বর ২০২৬
- আবেদন পদ্ধতি: অনলাইনে বিডিজবস ডটকমের মাধ্যমে
- বেতন ও সুবিধা: আলোচনা সাপেক্ষে নির্ধারিত
আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন সম্পন্ন করতে সংশ্লিষ্ট ক্যারিয়ার পোর্টাল অনুসরণ করতে পারেন।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য।
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
- সূত্র: বিডিজবস ডটকম।

















