২০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
কুষ্টিয়া

খুলনায় বাড়ছে সহিংসতা ও অস্ত্রবাজি, ২৫ মাসে নিহত ২২৫ জন

news24banglatv.com কুষ্টিয়া ডেস্ক
Follow us Facebook YouTube
সৌদি-সিরিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ও আর্থিক সহায়তা চুক্তি সই সৌদি-সিরিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ও আর্থিক সহায়তা চুক্তি সই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে লক্ষ্য করে হামলা খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে লক্ষ্য করে হামলা লক্ষ্মীপুর জামায়াতের নতুন আমির হাফিজ উল্লাহ লক্ষ্মীপুর জামায়াতের নতুন আমির হাফিজ উল্লাহ উদ্যোগ কর্মসূচি নিয়ে প্রতারণা: সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচি নিয়ে প্রতারণা: সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের নতুন ট্রাফিক ও রাষ্ট্রীয় সম্পত্তি আইন পাস করল শুরা কাউন্সিল নতুন ট্রাফিক ও রাষ্ট্রীয় সম্পত্তি আইন পাস করল শুরা কাউন্সিল তজুমদ্দিনে মাদরাসা ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তজুমদ্দিনে মাদরাসা ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও সব ধরনের মিছিল নিষিদ্ধ করল ডিএমপি সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও সব ধরনের মিছিল নিষিদ্ধ করল ডিএমপি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবি পার্টির: পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন এবি পার্টির: পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন
সব খবর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্যিক নগরী খুলনায় সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। দিনদুপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার, খুন, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মতো ঘটনা নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। পথঘাট থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্রধারীদের হানায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। একের পর এক সহিংস ঘটনায় পুরো অঞ্চলে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। পথে-ঘাটে হানা দেওয়ার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানেও হানা দিচ্ছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। অপরাধীদের অভ্যন্তরীণ কোন্দল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং অবৈধ আগ্নেয়াস্ত্রের অবাধ ব্যবহারে প্রায় প্রতি দিনই ঘটছে হত্যাকান্ড। একের পর এক হত্যাকাণ্ডে পরিনত হয়েছে আতঙ্কের জনপদে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ৫ নভেম্বর পর্যন্ত ২৫ মাসের ব্যবধানে খুলনা জেলা ও মহানগরী মিলিয়ে মোট ২২৫ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে কেবল শেষ ১০ মাসেই প্রাণ হারিয়েছেন ৭৩ জন, যার মধ্যে মহানগর এলাকায় ৩৭টি এবং জেলার অন্যান্য থানায় ৩৬টি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে অর্ধশতাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। লোকচক্ষুর আড়ালে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে উপেক্ষা করে ধরাছোঁয়ার বাইরে থেকে একের পর এক খুন করে বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে সন্ত্রাসীদের গডফাদাররা। তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে। গত রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুন হন খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। আর শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে মহানগরীর লবণচরা এলাকার সড়ক থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৬ অক্টোবর রাত থেকে ২৭ অক্টোবর বিকেল পর্যন্ত খুলনায় গুলির তিনটি ঘটনা ঘটে। আর খুলনা মহানগরীরতে গুলিবিদ্ধ হন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।

শীর্ষ সন্ত্রাসী ও গ্যাং কালচারের তৎপরতা

পুলিশ জানিয়েছে, খুলনা অঞ্চলে সক্রিয় শীর্ষ অপরাধীদের বড় একটি অংশ বর্তমানে বিদেশে আত্মগোপনে রয়েছে। দেশের বাইরে বসেই তারা শহরের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে। সম্প্রতি রূপসা উপজেলার আঠারোবেকি নদীর চরে গত ২ নভেম্বর দুপুরে স্থানীয়দের সহায়তায় মেহদী হাসান (৩৫) ও রেজাউল করিম (৩০) নামে দুই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিহত দুজনেই কুখ্যাত সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে ‘গ্রেনেড বাবু’ পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠী ‘বি-কোম্পানি’র সদস্য ছিলেন। খুলনার রূপসা উপজেলার আঠারোবেকি নদীর চরে গত সোমবার (২ নভেম্বর) দুপুরে স্থানীয় লোকজন প্রথমে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে। একসময় জেলখানা ঘাটের মাঝি ছিলেন তিনি। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে স্থানীয় অপরাধী চক্রগুলো নতুন করে সংগঠিত হচ্ছে। বিভিন্ন বিদেশি টেলিফোন নম্বর থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ীদের কাছে সরাসরি মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। মামলা ও জিডি করেও নিস্তার পাচ্ছেন না ভুক্তভোগীরা। রূপসার বাস শ্রমিক আক্তার ঢালী নিজের ছেলে জয় ঢালীকে হত্যার পর থানায় সাধারণ ডায়েরি করা সত্ত্বেও দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাননি; ছেলে হত্যার দুই মাসের মাথায় তাকেও কুপিয়ে হত্যা করা হয়। দিন যতো যাচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ততই অবনতি হচ্ছে।

রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা ও সহিংসতা

বিগত দুই বছরে খুলনা অঞ্চলে বিএনপির অন্তত এক ডজন নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ২০২৪ সালের ২৯ নভেম্বর রাতে ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিন মোল্লা বোয়িংকে কুপিয়ে জখম করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৪ ডিসেম্বর তার মৃত্যু হয়। পরবর্তীতে ২০২৫ সালের ২০ জানুয়ারি ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি মানিক হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয় এবং একই বছরের ১১ জুলাই এক বিএনপি নেতাকে গুলি করে ও রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তবে কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

চলতি ২০২৬ সালেও রাজনৈতিক নেতাকর্মীদের ওপর আক্রমণ অব্যাহত রয়েছে। ৭ ফেব্রুয়ারি রেলওয়ে হাসপাতাল রোডে পিটুনিতে নিহত হন বাবুল মোল্লা। ২৭ ফেব্রুয়ারি দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মুরাদ খানকে কুপিয়ে হত্যা করা হয়। সম্প্রতি এক হামলায় বিএনপির আরও এক নেতা আক্রান্ত হয়েছেন।

  1. এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক বিএনপি নেতাসহ দুইজন। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ
  2. তাঁর সঙ্গে আহত হন স্থানীয় বাসিন্দা বেল্লাল হোসেন
  3. পরবর্তীতে তাঁদের গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অতিসাম্প্রতিক ঘটনাবলী ও শিক্ষক-কর্মকর্তাদের নিরাপত্তাহীনতা

নগরী ও আশেপাশের এলাকাগুলোতে প্রতিদিনই কোনো না কোনো সহিংসতার খবর আসছে। গত ৫ নভেম্বর ডুমুরিয়া উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার একটি চা দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করে অস্ত্রধারীরা। এর আগে ২৪ অক্টোবর দক্ষিণ টুটপাড়া গাছতলা এলাকায় ধীরেন কুণ্ডুর ছেলে কলেজশিক্ষক ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডুকে গুলি করা হয় এবং ২৫ অক্টোবর সোনাডাঙ্গায় পিটুনিতে একজন প্রাণ হারান। নিহত তরিকুল ইসলাম শেখ ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখের ছেলে। স্থানীয়রা বলেন, নিহত ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম কয়েকজন বন্ধুর সঙ্গে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় দুজন যুবক মোটরসাইকেলে এসে চায়ের দোকানে থাকা তরিকুলকে লক্ষ্য করে মাথায় গুলি করে। এর আগে গত ১৫ আগষ্ট কুপিয়ে হত্যা করা হয় জয় ঢালী নামের এক যুবককে।

গত ১০ অক্টোবর নগরীর কাশিমনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আশিকুজ্জামান জনি (৩৪) নামে এক যুবক গুরুতর আহত হন। তার কয়েক দিন আগে, ৭ অক্টোবর খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে বের হওয়ার পর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে প্রকাশ্যে রিকশা থেকে তুলে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। এছাড়া বিএল কলেজ গেট ও স্থানীয় একাধিক মসজিদের সামনে অতর্কিত গুলিবর্ষণের মতো ভয়াবহ ঘটনা ঘটে চলেছে।

পুলিশ প্রশাসনের উদ্বেগ ও নিরাপত্তার প্রশ্ন

সাধারণ নাগরিকদের পাশাপাশি খোদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখন অপরাধীদের লক্ষ্যে পরিণত হচ্ছেন। গত ৮ অক্টোবর মধ্যরাতে খুলনায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের হামলায় মারাত্মক আহত হন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। খোদ দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তারা যখন আক্রান্ত হচ্ছেন, তখন সাধারণ মানুষের দৈনন্দিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। হত্যাসহ নানা সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় খোদ পুলিশ প্রশাসনের ভেতরেও তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। ছিনতাইয়ের কবল থেকে রক্ষা পায়নি পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরাও। কিন্তু প্রশ্ন থেকে যায়—খোদ পুলিশ কর্মকর্তা যেখানে নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে।

অপরাধ বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে বলছেন, মামলার দীর্ঘসূত্রতা এবং আইনের বিভিন্ন ফাঁকফোকর ব্যবহার করে চিহ্নিত অপরাধীরা আদালত থেকে সহজেই জামিনে বেরিয়ে আসছে। কারামুক্ত হয়ে তারা পুনরায় বেপরোয়া অপরাধে জড়িয়ে পড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিচারব্যবস্থা ও জামিন মঞ্জুরের ক্ষেত্রে আদালতকে অপরাধের ধরণ ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আরও কঠোর ও সতর্ক ভূমিকা পালনের পরামর্শ দিচ্ছেন বিজ্ঞজনেরা। সবচেয়ে নাজুক পরিস্থিতি রূপসা উপজেলায়।

ঝুঁকিপূর্ণ এলাকা ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ পদক্ষেপ

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা জেলার ৯টি থানার মধ্যে ভৌগোলিক অবস্থান ও অপরাধের তীব্রতা বিবেচনায় চারটি থানাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

  • রূপসা থানা এলাকা
  • তেরখাদা থানা এলাকা
  • দিঘলিয়া থানা এলাকা
  • বটিয়াঘাটা থানা এলাকা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মহানগর ও জেলায় যৌথ তৎপরতা জোরদার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এম এম শাকিলুজ্জামান জানান, অপরাধ দমনে তাদের তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে। সংঘটিত প্রতিটি অপরাধের রহস্য উন্মোচনসহ আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে নিয়োজিত রয়েছে পুলিশ। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

অন্যদিকে খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। গত ৬ অক্টোবর থেকে জেলা পুলিশ, মহানগর পুলিশ ও এসআরবি-র অংশগ্রহণে বিভিন্ন স্থানে ‘ব্লক রেইড’ ও যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও গ্রেফতার অভিযান অব্যাহত রাখা হয়েছে। পরে ভাটার সময় পানি কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহ দেখতে পায়।

সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ মন্তব্য করেছেন যে, সাম্প্রতিক গণআন্দোলনের পর একটি সুস্থ, শান্ত ও গণতান্ত্রিক সমাজ গঠনের যে সামাজিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নে ধীরগতি দৃশ্যমান হওয়ায় সাধারণ জনগণের মধ্যে এক ধরনের গভীর হতাশা ও অনিশ্চয়তা দানা বাঁধছে। দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে খুলনা অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ আরও হুমকির মুখে পড়বে বলে মনে করছেন অভিজ্ঞ মহল।

সৌদি-সিরিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ও আর্থিক সহায়তা চুক্তি সই সৌদি-সিরিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ও আর্থিক সহায়তা চুক্তি সই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে লক্ষ্য করে হামলা খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে লক্ষ্য করে হামলা লক্ষ্মীপুর জামায়াতের নতুন আমির হাফিজ উল্লাহ লক্ষ্মীপুর জামায়াতের নতুন আমির হাফিজ উল্লাহ উদ্যোগ কর্মসূচি নিয়ে প্রতারণা: সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচি নিয়ে প্রতারণা: সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের নতুন ট্রাফিক ও রাষ্ট্রীয় সম্পত্তি আইন পাস করল শুরা কাউন্সিল নতুন ট্রাফিক ও রাষ্ট্রীয় সম্পত্তি আইন পাস করল শুরা কাউন্সিল তজুমদ্দিনে মাদরাসা ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তজুমদ্দিনে মাদরাসা ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও সব ধরনের মিছিল নিষিদ্ধ করল ডিএমপি সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও সব ধরনের মিছিল নিষিদ্ধ করল ডিএমপি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবি পার্টির: পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন এবি পার্টির: পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন
সব খবর
শিরোনাম :
সৌদি-সিরিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ও আর্থিক সহায়তা চুক্তি সই খুলনায় বাড়ছে সহিংসতা ও অস্ত্রবাজি, ২৫ মাসে নিহত ২২৫ জন শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে লক্ষ্য করে হামলা লক্ষ্মীপুর জামায়াতের নতুন আমির হাফিজ উল্লাহ উদ্যোগ কর্মসূচি নিয়ে প্রতারণা: সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের নতুন ট্রাফিক ও রাষ্ট্রীয় সম্পত্তি আইন পাস করল শুরা কাউন্সিল তজুমদ্দিনে মাদরাসা ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও সব ধরনের মিছিল নিষিদ্ধ করল ডিএমপি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবি পার্টির: পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন লুসাইল ঈদগাহে বৃষ্টির জন্য বিশেষ নামাজে আমীরের অংশগ্রহণ আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ: ৭০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা এআই উদ্ভাবনে সক্ষম দেশে রূপান্তর প্রয়োজন: রাষ্ট্রপতি ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮ কাতারে সড়ক নিরাপত্তা জোরদারে নতুন ট্রাফিক আইন জারি পুলিশের: শ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতার মোংলা অর্থনৈতিক অঞ্চল গড়তে চীনের সাথে বড় চুক্তি সৌদি-সিরিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ও আর্থিক সহায়তা চুক্তি সই খুলনায় বাড়ছে সহিংসতা ও অস্ত্রবাজি, ২৫ মাসে নিহত ২২৫ জন শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে লক্ষ্য করে হামলা লক্ষ্মীপুর জামায়াতের নতুন আমির হাফিজ উল্লাহ উদ্যোগ কর্মসূচি নিয়ে প্রতারণা: সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের নতুন ট্রাফিক ও রাষ্ট্রীয় সম্পত্তি আইন পাস করল শুরা কাউন্সিল তজুমদ্দিনে মাদরাসা ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও সব ধরনের মিছিল নিষিদ্ধ করল ডিএমপি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবি পার্টির: পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন লুসাইল ঈদগাহে বৃষ্টির জন্য বিশেষ নামাজে আমীরের অংশগ্রহণ আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ: ৭০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা এআই উদ্ভাবনে সক্ষম দেশে রূপান্তর প্রয়োজন: রাষ্ট্রপতি ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮ কাতারে সড়ক নিরাপত্তা জোরদারে নতুন ট্রাফিক আইন জারি পুলিশের: শ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতার মোংলা অর্থনৈতিক অঞ্চল গড়তে চীনের সাথে বড় চুক্তি