দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘টেরিটরি সেলস ম্যানেজার’ পদে মোট ৫০ জন প্রার্থী নিয়োগ দেবে। বুধবার, ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য
- প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
- পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার
- পদসংখ্যা: ৫০ জন
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
- বয়সসীমা: ৩০ থেকে ৪৫ বছর
- প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
- চাকরির ধরন: ফুলটাইম অফিসভিত্তিক
যোগ্যতা ও সুযোগ-সুবিধা
নিযুক্ত প্রার্থীকে নির্ধারিত এলাকায় বিক্রয়কর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ, প্রশিক্ষণ প্রদান এবং প্রচারণামূলক কার্যক্রম বাস্তবায়নে দক্ষ হতে হবে।
কোম্পানিটি আকর্ষণীয় বেতনের পাশাপাশি টি/এ, মোবাইল বিল, সফর ও চিকিৎসা ভাতা, বিমা, প্রভিডেন্ট ফান্ড, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস প্রদান করবে।
এছাড়া মাসিক বিক্রয় কমিশন ও প্রোগ্রাম অনুযায়ী বিক্রয় প্রণোদনা পাওয়ার সুযোগ রয়েছে। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ হলে বেতন বৃদ্ধি করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
- এক নজরে প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
- কর্মক্ষেত্র: অফিসে।
- বেতন: আকর্ষণীয় বেতন কাঠামো।

















